হোম
নির্বাচিত কলাম

রাজধানীর হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ঠাকুরগাঁওয়ের ১৫ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনাসহ অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুলাল ওরফে সেলিম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও শামীম ওসমানসহ ৪৯ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ঠাকুরগাঁও জেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজনের নাম রয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) নিহতের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মোস্তফা কামালের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ধামোর গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল হাকিম এবং মাতার নাম মোছা নবিজান খাতুন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী জাকির হোসেন।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলো- ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, সহ-দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, সদরের বেগুনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বনি আমীন, আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা, রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন ও ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। এছাড়াও ১নম্বর রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ সরকার, সুবর্ণ চন্দ্র সেনকে হত্যা মামলায় আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ আনয়ন করা হয় শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া কাজলা প্রেট্রোল পাম্পের সামনের রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১ হতে ৯ নম্বর আসামির নির্দেশে ১০ হতে ৪৯ নম্বর আসামিগণ অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এতে বাদীর ভাই মো. দুলাল ওরফে সেলিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মামলায় ঘটনাস্থল হতে ৫০০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁওয়ের নাম মামলার এজাহারে লিপিবদ্ধ করা হয়েছে।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ঘটনার সময় রুহিয়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা চালায়। তাছাড়ও ওই সময় সারাদেশ ব্যাপী কারফিউ জারি থাকায় ঢাকায় যাওয়া অসম্ভব ব্যাপার। এ ব্যপারে মামলার বাদী মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হইলে তিনি মুঠোফোনে বলেন, আমার ভাইকে গুলি করে মারা হয়েছে। এঘটনায় আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। আশা করছি মহামান্য আদালত আমার ভাইয়ের হত্যাকারীদের কঠোর শাস্তি দেবেন।

ঠাকুরগাঁওইয়ের যে ১০ জনের নাম এজাহারে উল্লেখ্য করা হয়েছে, তাঁরা ঘটনাস্থলে ছিল বা কিভাবে জানলেন যে তাঁরা হত্যার সঙ্গে জড়িত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থলে কে ছিল আর কে মেরেছে তা আদালত খুঁজে বের করবেন। আমার কাজ মামলা করার আমি করেছি। এ ব্যপারে আইনজীবী জাকির হোসেন জানান, বাদীর বর্ণনামতে, আদালতে মামলা আনয়ন করা হয় এবং বাদী ২০০ ধারায় জবানবন্দি দেওয়ার পর আদালতের কাছে বিশ্বাসযোগ্য হলেই তবেই সংশ্লিষ্ট থানাকে তদন্ত কিংবা মামলা রুজুর নির্দেশ দেন আদালত। কোনো আইনজীবী বা ব্যক্তির এখানে করার কিছু থাকে না। তারপরও কেউ অসৎ উদ্দেশ্যে এমনটি করলে সেটা নৈতিকতা বিরোধী

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 23 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 58 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 16 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 17 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 17 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক