admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় নদীতে ডুবে রাতুল জামান রিফাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১আগষ্ট) দুপুর ১:১০ মিনিটে উপজেলার বোদা পৌরসভা ১ নং ওয়ার্ডের ভসাইনগড় (ডাংগাপাড়া) গ্রামে পাথরাজ নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিফাত একই গ্রামের সুমন ইসলামের ছেলে। তার বয়স সাড়ে ৯ বছর।
এলাকা সূূত্রে দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে শিশুটি বাড়ির পশ্চিম পার্শে ১৫০ ফিট দুরে পাথরাজ নদীতে মাছ মারতে যায়। তার পরপরেই তার বাবা, মা, দাদা, দাদি খুজখুজি করে, না পেয়ে বাবা সুমন সহ গ্রামের ১০ থেকে ১২ জন নদীতে গিয়ে খুজাখুজি করলে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পরে তার বাবা নদীর পানির নিচে খুজে পায়।
স্থানীয়দের সহযোগীতায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড়ের বোদা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।