হোম
আইন-বিচার

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনে সারা হোসেনসহ মানবাধিকারকর্মীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বাড়িঘর ও স্থাপনা পরিদর্শন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন। গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় এই প্রতিনিধিদল আসে। তারা আগুনে পুড়ে যাওয়া আহমদিয়াদের বাড়িঘর, মসজিদসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে। এ ছাড়া তারা আহমদিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া আহমদিয়া বাংলাদেশে’ আশ্রয় নেওয়া নারীদের সঙ্গে কথা বলে। পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, আহত অন্তত ২০

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর ও শালশিরি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। অগ্নিসংযোগের ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের মোট ১১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তাদের প্রায় ৪০০ নারী-পুরুষ আহমদিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট বিকেলে

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা শেষে সারা হোসেন সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ জুলাই থেকে দেশে যেসব ঘটনা ঘটেছে, ছাত্র ও আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ হয়েছে, এমনকি ৫ আগস্টের পরও অনেকের ওপর আক্রমণ হয়েছে, এই পুরো সহিংসতার ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো, সংহতি জানানো এবং তথ্য অনুসন্ধানের জন্য আমরা এসেছি। আমরা খোঁজ নিচ্ছি কার কী ক্ষতি হয়েছে এবং আমরা নিজেরাও চেষ্টা করব বিভিন্ন নাগরিক সংগঠন থেকে তাঁদের সহযোগিতা করতে। এ ছাড়া আমরা অবশ্যই সরকারকে জানাতে চাইছি, কী পরিস্থিতি পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। সরকারের কাছে আমরা একটা আবেদন বা দাবিনামা দিতে চাইছি যে যাঁরা এভাবে ৫ তারিখের আগে ও পরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই সঙ্গে হামলাকারীদের বিচারের ব্যবস্থার দাবি জানাচ্ছি। বিশেষ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা এখনো আতঙ্কে আছেন। আমরা তাঁদের আতঙ্ক কাটানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

সারা হোসেন বলেন, ‘শুধু আহমদিয়ারা নন, আমরা যাঁরা বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সবারই মৌলিক অধিকার আছে, নাগরিক অধিকার আছে। সমস্যা হচ্ছে, একটি বিশেষ দল আছে, যাদের পরিকল্পনাই আছে আহমদিয়াদের বিরুদ্ধে লাগা, তাদের ভয়ভীতি দেখানো এবং তারা যাতে তাদের নাগরিক অধিকার না পায়, এটার জন্য চেষ্টা চালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি দরকার। এটার জন্য আমরা মানবাধিকারকর্মীরা অনেকেই বলেছি। কিন্তু আগের সরকার হোক আর এই সরকার হোক, আমরা যথেষ্ট ব্যবস্থা কখনোই দেখছি না।

পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ সংলগ্ন অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিকেলে সারা হোসেন আরও বলেন, ‘এখন যে পরিস্থিতি আমরা দেখছি, তা সত্যিই ভয়াবহ। ১০০টির বেশি পরিবার ঘরহারা অবস্থায় এখানে আশ্রয় নিয়েছে। এই ব্যাপারগুলো জরুরি ভিত্তিতে এখন সরকারের দেখা দরকার। আহমদিয়া সম্প্রদায়ের ওপর কিন্তু আমরা বারবার হামলা হতে দেখেছি। আমাদের দেশে একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যারা ভিন্নমতের, তাদের ওপর চড়াও হওয়া। তাদের আক্রমণ করা। এই সংস্কৃতি আমাদের শেষ করে দিতে হবে। যদি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই এবং বৈষম্যবিরোধী একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাই, তাহলে সবারই তো নিজেদের মতপ্রকাশের সুযোগ থাকতে হবে।

তা যেকোনো ধর্মের হোক আর যেকোনো মতের হোক। সেই পরিবেশটা তৈরি করতে শুধু সরকার নয়, আমাদের সবারই কাজ করতে হবে। আর যারা এ ধরনের ঘৃণ্য কাজগুলো করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সাত সদস্যের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নারীপক্ষের সদস্য কামরুন্নাহার, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 8 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 12 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক