admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: মুম্বাইয় থেকে বাংলাদেশে এসে, পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে এক ভারতীয় এই তরুণী বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করলে তেঁতুলিয়া উপজেলা ভজনপুর সেন্টারে এশিয়ান হাইওয়ে রাস্তায় ঘোরাফেরা করায় স্থানীয়রা তাকে সন্দেহ করে।
জিজ্ঞাসাবাদ করলে তাকে হিন্দিতে কথা বলতে দেখা যায়,স্থানীয়রা জিজ্ঞাসা করলে তার বাসা ভারতের মুম্বাইর কথা বলে,অতঃপর পাসপোর্ট ভিসা দেখতে চাইলে সে চুপ করে থাকে,তখন স্থানীয়রা তাকে ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
ভজনপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বলেন, তরুনির নাম সানজিদা রুনা (২৩) পিতা সাল্লু, তাকে দেখে ও তার কথায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না।
সব কিছুতেই কেমন যেন রহস্য। পরিস্থিতি বিবেচনায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।