হোম
নির্বাচিত কলাম

শাফিন আহমেদ মারা গেছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম বিনোদন ডেক্স: চাঁদ তারা সূর্য,ফিরিয়ে দাও,জ্বালা জ্বালা গান খ্যাত শাফিন আহমেদ মারা গেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত্যুর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের বরাত দিয়ে মি. আহমেদ জানিয়েছেন, শাফিন আহমেদের বড় ধরনের হার্ট অ্যাটাক হয়। সেই সাথে তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। মি. আহমেদ বলেছেন, শাফিন আহমেদের এর আগেও দুটো হার্ট অ্যাটাক হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। তার পেসমেকার বসানো হয়েছিল।

এবারে তৃতীয় অ্যাটাকটি হলে যুক্তরাষ্ট্রের হাসপাতালে তার হৃদপিণ্ডে স্টেন্ট বসানো হয়। সাথে তার কিডনি জটিলতা থাকায় ডায়ালাইসিসও চলছিল।তবে অক্সিজেন স্যাচুরেশনও কমে আসতে থাকায় তার শরীরের প্রত্যঙ্গগুলো একে একে অকার্যকর হতে শুরু করে।

এভাবে পরিস্থিতির অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।পরে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ছয়টার পর তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। শো’য়ের কিছুক্ষণ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তখন শো বাতিল করে তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।

সঙ্গীত পরিবারে জন্ম, সঙ্গীতেই বসবাস বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড সংগীত শিল্পীর জন্ম ১৯৬১ সালের ১৪ই ফেব্রুয়ারি। তার মা ছিলেন বাংলাদেশের প্রতিথযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত।

এ পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ সংগীতের আবহে বড় হয়েছেন। বাবার কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সংগীতে আর মায়ের কাছ থেকে নজরুল সংগীতের তালিম নিয়েছিলেন বলে জানা যায়।

যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্য সংগীতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে দেশে ফিরে তিনি, তার বড় ভাই হামিন আহমেদ মিলে গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’।

যা গত ৪৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি হয়ে আছে।তিনি দীর্ঘদিন মাইলসের ভোকাল ছিলেন। শাফিন আহমেদ একইসাথে ব্যান্ডের বেজ গীটারও বাজাতেন।

এছাড়া ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকারও ছিলেন তিনি।শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে,ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা’ ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’ ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদী জলে’ ‘আজ জন্মদিন তোমার’ সহ আরো অনেক গান ।

পপ গানের জন্যই দেশব্যাপী তুমুল জনপ্রিয় হলেও, কয়েক বছর আগে তিনি নজরুল সঙ্গীতের একটি অ্যালবাম করেছিলেন। মাইলস’ এর জন্ম ১৯৭৯ সালে, ২০১৯ সালে বছরব্যাপী কর্মসূচি দিয়ে মাইলস তাদের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন করেছে।

২০১০ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, পাশ্চাত্য সঙ্গীত শেখার কোন সুযোগ বাংলাদেশে নেই বলে, তাদেরকে নিজেদের চেষ্টায় এবং শুনে শুনেই নতুন ধারার এই সঙ্গীত শিখতে হয়েছে।

শুরুর দিকে শাফিন আহমেদ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, পরে যেটি ঢাকা শেরাটন নামে পরিচিতি পায় সেখানে নিয়মিত পারফর্ম করতেন। শুরুতে কেবল ইংরেজি গানই কাভার করতেন তারা।ব্যান্ড গঠনের পর তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজি গানের। পরে ১৯৮২ সাল থেকে তারা বাংলা গানের অ্যালবাম প্রকাশ করতে শুরু করেন।

সে সময় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে নিয়মিত গান করতেন তিনি।বাংলাদেশে ব্যান্ডের গানের কপিরাইট এবং শিল্পীদের রয়্যালটি নিয়ে সোচ্চার শিল্পীদের অন্যতম ছিলেন তিনি।

সঙ্গীত পরিবারে জন্ম নেয়া এই শিল্পীর সঙ্গীতেই ছিল বসবাস, আর যুক্তরাষ্ট্রে একটি শো’য়ে অংশ নেয়ার কিছুক্ষণ আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর কয়েকদিন পর হাসপাতালে তার মৃত্যু হল।

মাইলসের সাথে থাকা-না থাকা মাইলসের শতকরা ৯০ ভাগ গানের কণ্ঠশিল্পী শাফিন আহমেদ।তবে গত কয়েক বছরে একাধিকবার শাফিন আহমেদ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাইলস থেকে বেরিয়ে যান এবং পরে ফিরে আসেন।

সবশেষ ২০২১ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মাইলসের অন্য সদস্যদের সাথে ব্যান্ডের ব্যবয়ায়িক ইস্যুতে বিবাদের জেরে শাফিন আহমেদ দল থেকে আলাদা ছিলেন।পরে তিনি মাইলস থেকে বেরিয়ে প্রথমে ‘রিদম অব লাইফ’ এবং পরে ‘ভয়েস অব মাইলস’ নামে নতুন ব্যান্ডদল প্রতিষ্ঠা করেছিলেন।

যদিও তাতে খুব একটা সফল হননি তিনি।তবে একক ক্যারিয়ারেও বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। তার মৃত্যুতে মাইলসের ব্যান্ডমেট মানাম আহমেদ বিবিসিকে বলেছেন, “আফটার অল আমরা ভাই, ভাইয়ের চাইতেও বেশি কিছু। চল্লিশ বছরের বেশি সময় ধরে আমরা একসাথে। এই বয়সে তার চলে যাওয়া কষ্টের।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে শাফিন আহমেদের মৃত্যু খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা দেয়ার প্রস্তুতির নিচ্ছেন।ইতোমধ্যে শাফিন আহমেদের একজন কাজিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।

রাজনীতিতে পদচারণা: সঙ্গীতের মানুষ হলেও, রাজনীতির অঙ্গনে অল্প সময়ের জন্য পা দিয়েছিলেন শাফিন আহমেদ।শুরুতে ২০১৭ সালে ববি হাজ্জাজের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএমে যোগ দেন। সেসময় তাকে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

পরের বছর ২০১৮ সালে তিনি এনডিএম ছেড়ে জাতীয় পার্টিতে যুক্ত হন।এরপর ২০১৯ সালে তিনি জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।যদিও ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন।এরপর তাকে আর সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »