হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাবা অচেতন,ছেলেকে দাফন সম্পুর্ন 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: অটোভ্যান চালক বাবা মজিবর রহমানের (৪৬) ভ্যানেই বাজারে যাচ্ছিলেন কলেজপড়ুয়া ছেলে মনসুর আলী (২১)। সঙ্গে ছিলেন আরও দুজন যাত্রী। পথে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তাঁরা।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পথে ছেলে মনসুর আলী মারা গেলে বাড়িতে ফিরিয়ে আনা হয় তাঁর লাশ। আজ শুক্রবার বেলা ১১টায় মনসুরের লাশ দাফন হলেও তা জানেন না হাসপাতালে চিকিৎসাধীন অচেতন বাবা মজিবর রহমান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল বাজারের পুরাতন বাঁশহাটি এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত বাবা-ছেলের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত কলেজছাত্র মনসুর আলী পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মধুপাড়া এলাকার বাসিন্দা। তিনি জগদল ডিগ্রি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। এক মাস আগে মনসুর আলী বিয়ে করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অমরখানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান মানিক প্রথম আলাকে বলেন, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে জগদল বাজারে বাবা মজিবর রহমানের ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাচ্ছিলেন ছেলে মনসুর আলী। এ সময় তাঁদের সঙ্গে আরও দুজন যাত্রী ছিলেন। অটোভ্যানটি জগদল বাজারের পুরাতন বাঁশহাটিতে পৌঁছালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি প্রাইভেট কার অটো ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যানচালকসহ চারজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যানচালক মজিবর রহমান ও তাঁর ছেলে মনসুর আলীর অবস্থার অবনতি হলে তাঁদের  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে রাতে অচেতন অবস্থায় তাঁদের বাবা-ছেলে দুজনকেই রংপুরে নেওয়ার পথেই ছেলে মনসুর আলী মারা যান। পরে তাঁর লাশ বাড়িতে ফিরিয়ে আনা হয় আর মজিবর রহমান এখনো অচেতন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত মনসুর আলীর চাচা মো. বাদশা প্রথম আলোকে বলেন, ‘মাত্র ১০ শতক ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই মজিবরের। ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। তিন ছেলের মধ্যে মনসুর ছিলেন মেজ। অভাবের সংসারে বড় ছেলে আর আর ছোট ছেলেকে পড়াশোনা করাতে না পারলেও মনসুরকে ডিগ্রিতে পড়াচ্ছেন। গত জুন মাসের ৪ তারিখে মনসুর বিয়ে করেছেন। আজকে মনসুরের দাফন হলো অথচ তাঁর বাবা কিছুই জানেন না। তাঁর তো এখনো জ্ঞানই ফেরেনি। এর চেয়ে দুঃখের খবর আর কী আছে বলেন?’

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, ঘটনার পর প্রাইভেট কারটি রেখে চালক পালিয়ে গেছেন। তবে অটোভ্যান ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মনসুর আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 5 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 17 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 18 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 21 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 21 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক