হোম
আইন-বিচার

পঞ্চগড়ের বোদায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে বিপাকে গ্রাহকেরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় লোডশেডিংয়ের মাঝেও পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ৫০ হাজার গ্রাহক।গ্রাহকদের অভিযোগ, বিল নিয়ে অফিসে ঘোরার পরও কোনো সমাধান দিতে পারছেন না সংশ্লিষ্টরা।

আরও অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। বিলের কপিতে বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ভ্যাট, বিলম্ব মাশুল যোগ করেও চূড়ান্ত বিলের সঙ্গে গরমিল পাওয়া গেছে।

এমন ভূতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।সোমবার(১ জুলাই) উপজেলার বোদা বাজারসহ কয়েকটি গ্রামে গেলে স্থানীয়রা এ অভিযোগ করেন।

জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলায় তীব্র তাপদাহের মাঝে দিন ও রাতে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে।কাঙ্ক্ষিত সেবা না পেলেও দেওয়া হচ্ছে ভূতুড়ে (অতিরিক্ত টাকা) বিদ্যুৎ বিল। এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল এসেছে তিন থেকে চার গুণ।

স্থানীয় আব্দুল রশিদ নামে এক গ্রাহক মুক্ত কলমকে বলেন, বিদ্যুৎ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা গ্রাহক, আমরা তো সুবিধা চাইব। কিন্তু টাকা দেওয়ার পরও তারা আমাদের সুবিধা দিতে পারতেছে না। বিভিন্ন চার্জ দিয়েও আমরা ভোগান্তিতে। এখন নতুন ভোগান্তি হয়ে উঠেছে ভৌতিক বিল।

আব্বাস আলী নামে আরেকজন মুক্ত কলম প্রতিনিধিকে বলেন, থাকে না বিদ্যুৎ,যা একটু বিদ্যুৎ পাওয়া যায়, তাতে দুটি লাইট ও একটি ফ্যান চলে। তারপরও বিলে অনেক টাকা উল্লেখ করা হয়েছে। গত মাসে আমার ২০০ টাকার মতো বিল এলেও এবার এক হাজার টাকা দেখানো হয়েছে।

আব্দুল জব্বার মিঞা আরেক ব্যক্তি মুক্ত কলমকে বলেন, অতিরিক্ত বিলের বিষয় নিয়ে দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও প্রতিকার পাচ্ছি না। পরে বাড়তি টাকাসহ বিল পরিশোধ করতে হচ্ছে। এমন অদ্ভুত নিয়ম এ দপ্তরের। ভুল নিজেদের হলেও সেটার দায় গ্রাহকের ওপর চাপানো হয়। আমাদের এ সমস্যা দেখার কেউ নেই।

অনেকেই আবার অভিযোগ করেছেন, মিটার রিডারসহ সংশ্লিষ্টদের মনগড়া বিল করে তা গ্রাহকদের ধরিয়ে দিচ্ছে। তাই দ্রুত লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের সমাধানের দাবি গ্রাহকদের।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড়ের বোদা উপ কেন্দ্রের এজিএম মো. জয়নুল হক মুক্ত কলমকে বলেন, অতিরিক্ত বিলের যে বিষয়টি বলছেন, এটা অনেক সময় আমাদের কারিগরি সমস্যায় হতে পারে। যেহেতু এটি একটি যান্ত্রিক জিনিস, অনেক সময় সমস্যা হয়ে থাকে। গ্রাহকেরা অতিরিক্ত বিলের বিষয়টি জানালে আমরা সেই মিটার পরিবর্তন করে দিই। আর আমাদের যারা মাঠ পর্যায়ে গিয়ে রিডিং সংগ্রহ করেন, তারা অফিসিয়ালি সংগ্রহ করে আমাদের দেন। সিডিউল করে দেওয়া আছে, সে অনুযায়ী তারা কাজ করেন।

অপরদিকে লোডশেডিং বলতে, আমাদের এখানে সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা ১১ মেগাওয়াট। কিন্তু আমরা পিসিবির থেকে পাই সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট। এজন্য তাতে লোডশেডিং শুরু হয়, তখন দেখা যায়, সিস্টেমের চাহিদা আরও বেড়ে ১৪ তে চলে যায়। এতে দেখা যাচ্ছে গ্রাহককে আমি এক ঘণ্টা বিদ্যুৎ দিলে, পরবর্তী এক থেকে দুই ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। এটা সিডিউল অনুযায়ী আমরা গ্রাহককে সেবা দিচ্ছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক