হোম
আইন-বিচার

জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক নেতা মিঠুসহ চার আসামি রিমান্ডে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হানান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুই যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা শুনানির পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মো. শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া আর কোন গ্রেপ্তার নেই৷ আমরা বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

এর আগে, ঈদের দিন( ১৭জুন) রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন ও শরীফ শেখ নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরেরদিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা. হেনা বেগম।

মামলায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তাঁর ভাই ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো: মেহেদী হাসানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়।এ ছাড়া অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, যাতায়াতের পথ বন্ধ করে সড়কে প্রাইভেট কার দাঁড় করানো নিয়ে আওয়ামী লীগ নেতার সঙ্গে বিতণ্ডার জেরে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ সময় হোসাইন ওরফে বুলেট নামের আরেকজন গুলিবিদ্ধ হন।এ ঘটনায় প্রধান আসামি শ্রমিক নেতা মিঠুসহ চারজন গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 11 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক