admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শল্য বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শল্য বালা একই গ্রামের জগেস চন্দ্র রায়ের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বৃষ্টিতে ভিজে কাজ করছিলেন তিনি। এ সময় পাশে থাকা কলাগাছের উপর বজ্রপাত হলে এতে সেও আহত হয়। পরে বাড়ির অন্য সদস্যরা তার চিৎকার শুনে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম। পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।