admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: নীলফামারী ডিমলা উপজেলা সদর ইউনিয়ন পাশে আগুনে পুড়ে বসত বাড়ী নগদ টাকা ভষ্মীভূত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার সরদারহাট গ্রামে ওবায়দুল ইসলাম শিক্ষক বাড়ীতে।
জানাযায়, মঙ্গলবার (১৪ মে) সকালে দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীরা বলেন- বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে, সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়। কিন্তু পবিত্র আল-কোরআন অক্ষত রয়েছে।
তাৎক্ষণিক সংবাদ পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস ঘটনা স্থল গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় ঘণ্টা খানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ডিমলা ফায়ার সার্ভিসের মোঃ নুর মোহাম্মদ লিডার সংবাদ কর্মীকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারনে আগুনের সূত্রপাত ঘটেছে।