হোম
দুর্ঘটনা

বগুড়য় বসতবাড়িতে তৈরি করা হতো পটকা হঠাৎ বিস্ফোরণ শিশুসহ আহত ৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় শহরের একটি বসতবাড়িতে রহস্যজনক বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের মালতিনগর দক্ষিণ পাড়ার রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।এসময় বিস্ফোরণে ও দেয়ালের চাপায় পড়ে ৩ জন শিশুসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন। বিকট বিস্ফোরণের পরপর হাজারো কৌতূহলী মানুষ ওই বাড়ির আশেপাশে ভিড় জমিয়েছে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

রেজাউল ইসলাম মালতিনগর এলাকায় খড়ির ব্যবসা করেন। বাড়িটি পটকা তৈরির ছোটখাট একটি কারখানা ছিল। তার মা রেজিয়া বসতবাড়িতে পটকা তৈরি করতেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।আহতরা হলেন- রেজাউলের স্ত্রী রেবেকা (৩৮), মেয়ে সুমাইয়া আক্তার (১৫), ভাতিজি জিম (১৬) ও প্রতিবেশীর মেয়ে তাসনিম বুশরা (১৪)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তাসনিম বুশরার অবস্থা আশঙ্কাজনক। বুশরাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে গেছে তার পরিবার।

এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এগিয়ে এসে দেখি রহস্যজনক এই বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাব, ভেঙে চুরমার হয়েছে বাড়ির দুটি ঘরের সমস্ত কিছু। শুধু তাই নয়, বিস্ফোরণের সময় উড়ে যাওয়া দেয়ালের বড় বড় টুকরা বাড়ীর আশপাশে পড়ে রয়েছে। এমনকি বাড়ীতে সেসময় থাকা ৩ শিশুসহ চারজন ভাঙ্গা দেয়ালের নিচে আহত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
বাড়ীর মালিক রেজাউল করিম বলেন, বাড়ী থেকে বের হয়ে নামাজ পড়তে যায়।

নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পাই। নামাজ শেষ বের হয়ে শুনি আমার বাড়ীতে বিস্ফোরণ হয়েছে। বাড়ী এসে দেখি আমার বাড়ী বিধস্ত হয়েছে। আমার স্ত্রী, মেয়ে, ভাতিজী ও প্রতিবেশী একজনের মেয়েটা আহত হয়ে পড়ে আছে। তবে কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না।বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী তাসনীন বুশরার অবস্থা আশংকাজনক।

তিনি আরও বলেন, কি থেকে এ বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি৷ তবে জানা গেছে ওই বাড়িতে আতশবাজি বানানোর কাজ করা হতো৷ ওই বাড়ি থেকে পটকাও উদ্ধার করা হয়েছে৷ তবুও আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে৷ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হতে পারে৷ কিন্তু আমরা এই বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছি। তবে সেগুলো অক্ষত আছে। সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ কিনা তা আমরাও তদন্ত করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 15 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 22 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক