হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ বিএনপির 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

  • কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচীব ছিলেন।

তবে পুলিশ বলছে, মাদক মামলার আসামী আকরাম হোসেনকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করার জন্য হরিপুর থানা থেকে রওনা দেওয়া হয়। পথে অসুস্থতা বোধ করলে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয় তাকে। হাসপাতালে এখন পর্যন্ত তার মরদেহ রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না কী কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গতকাল রোববার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে আকরাম হোসেনকে পুলিশ সন্দেহজনকভাবে তুলে নিয়ে আসে। পরবর্তীতে রাত ১১টার দিকে পরিবারে পরিবারে পক্ষে থেকে দেখা করতে গেলে অল্প সময়ের জন্য দেখা হয়। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত আমরা লাশটাও দেখতে পাইনি। লাশ আনলে বুঝতে পারবো তিনি কী কারণে মারা গেছেন এবং তার শরীরে কোনো আঘাত রয়েছে কিনা।

মাদক মামলার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, এর আগে কোনো মাদক মামলার আসামি ছিলেন না এবং তিনি মাদক সেবনও করতেন না। আজকে সকাল ৯টায় তাকে আদালতে চালান দেওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে চালান দেয়নি সেটা আমরা বলতে পারি না।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের জানান, আকরাম হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাতে গ্রেপ্তার করা হয়। আজ থানা থেকে আদালতে পাঠানোর জন্য তাকে থানা থেকে রওনা দেওয়া হয়। পথিমধ্যে আকরাম আলী শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে, এক বিবৃতিতে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচীব আকরাম হোসেন পুলিশী নিষ্ঠুর নির্যাতনে মৃত্যু ও পুলিশ কর্তৃক পৈশাচিক, নির্দয় ও নিষ্ঠুরভাবে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 18 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক