হোম
নির্বাচিত কলাম

ইউএনও এবং এ্যাসিল্যান্ড এর কান্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪ ৬:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলি,স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলার ইউএনও, এ্যাসিল্যান্ড কান্ডে সাংবাদিক রানার ৭ মাসের দন্ডের শোক কাটতে না কাটতেই গত দুদিন আগে লালমনিরহাটের এ্যাসিল্যান্ড আরেক ঘটনার জন্ম দিলেন।

সেখানকার এ্যাসিল্যান্ড একাই ৫ সাংবাদিককে অফিসে আটকিয়ে জেলে ঢুকানোর ভয় দেখিয়ে হেনস্তা, লাঞ্ছিত করেন এবং ক্ষমতার অপব্যবহার করে আলোচনায় উঠে এসেছেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার।

ইতিমধ্যে লালমনিরহাটের বিচার না পাওয়া সাংবাদিকরা ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসককে ঐ অথর্ব এ্যাসিল্যান্ডকে কর্মস্থলে যুক্ত না করতে দৃষ্টি আকর্ষন করে ফেসবুকে পোস্ট দিয়ে সেখানকার সহকর্মী সাংবাদিকদেরও সহায়তা চেয়েছেন।

তারা এ্যাসিল্যান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যে অবস্থান কর্মসূচী সহ নানামুখী প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিকদের অভিযোগ ছিলো, ভুমি সংক্রান্ত মামলার শুনানি কাজে দীর্ঘদিন ধরেই এ্যাসিল্যান্ডের পরিবর্তে তার অফিস কক্ষে সহকারীরা শুনানি করে এসে ছিলেন।এতে ভুক্তভোগী ভুমি মালিকরা নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। ঘটনার দিন সরেজমিনে গিয়ে সত্যতা পান যে এ্যাসিল্যান্ড নেই অথচ শুনানি চলছে।

তার মানে, এ্যাসিল্যান্ড একজন ম্যাজিষ্ট্রেট অর্থ্যাৎ বিচারক। আর সেই বিচারকের কক্ষে তার কাজ পেশকাররা কি কখনো করতে পারেন??? পারারও কথা নহে এবং এটি আইনসিদ্ধ নহে। সাংবাদিকরা ঘটনাস্থল অফিসে গেলে সহকারীরা সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণ শুরু করে মোবাইল ফোনে এ্যাসিল্যান্ডকে ডাকলে তিনি কিছুক্ষণ পরে তিনি অফিসে এসে ঐ ৫ সাংবাদিকের সাথে অশোভন আচরণ শুরু করেন এবং তাদেরকে শেরপুরের মত ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে অফিসের একটি রুমে আটকে রাখেন।

ঐ ৫ জন কিন্তু জেলার পরিচিত সাংবাদিক এবং প্রথম সারির জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকও বটে। আটকের খবর পেয়ে জেলার অপরাপর সাংবাদিক, প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এলে রাশি ভালো ঘন্টাখানেক পর বন্দীশালা থেকে ঐ ৫ সাংবাদিক মুক্তি পান এবং সকলে ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিক তারা প্রতিবাদ হিসেবে সড়কে অবস্থান করেন। ঘন্টাব্যাপী কর্মসূচী চলার পর জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ছুটে গিয়ে এ্যাসিল্যান্ডের বিচারের আশ্বাস দিয়ে অবস্থান কর্মসূচী গুছিয়ে দিয়ে ঐদিন ডিসি মহোদয় এ্যাসিল্যান্ডকে ঠাকুরগাঁওয়ে বদলী করেন!!

এখন প্রশ্ন হলো: আপনি জনাব মোহাম্মদ উল্ল্যাহ, ডিসি সাহেব ঘটনা জেনে শুনে তার স্টাফ এ্যাসিল্যান্ডকে বাঁচাতে ঠাকুরগাঁওয়ে বদলী করেছেন, কিন্তু সাংবাদিকদের সাথে করা অশোভন আচরণ, সম্মানহানি, লাঞ্ছিতের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন??? নাকি মোটা অংকের বান্ডিল পকেটে গুজে তাকে রিলিজ দিয়ে দিলেন? প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে এতটুকু দায়বদ্ধতা রাষ্ট্র কি আপনাকে দেয়নি???

ধরুন, এ্যাসিল্যান্ড বা তার সহকারীরা যেরুপ কাজগুলো সাংবাদিকদের সাথে করেছেন তদ্রুপ কাজ যদি ঐ সাংবাদিকরা তার ষ্টাফ বা এ্যাসিল্যান্ডের সাথে করতেন তখন ডিসি সাহেব কী আদেশ দিতেন??? উত্তর সহজ সাংবাদিক ৫ জনই ততক্ষণে লাল দালানে থাকতো।

কথা হচ্ছে, আপনি ডিসি সাহেব আপনিতো শুধুমাত্র ঐ এ্যাসিল্যান্ড এবং সহকারীদের অভিভাবক নহে; আপনি গোটা লালমনিরহাট জেলার অভিভাবক, সাংবাদিকদেরও অভিভাবক। কিন্তু আপনার স্টাফ এ্যাসিল্যান্ড এবং তার দোসরদের কোন বিচার না করে শুধু মাত্র এ্যাসিল্যান্ড নোমানকে বদলী করে কি পরিচয় দিলেন??? তার বিরুদ্ধে ৫ সাংবাদিককে আটকে রেখে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন,হুমকি এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেনো বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হলোনা???

আপনিতো নিশ্চয়ই জেনেছেন; আপনার অফিসের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন সাাহেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিস গেটের তালা খুলে ৫ সাংবাদিককে মুক্ত করেন। আপনি এখবরটি নিশ্চিত হয়ে গত দুই তিনদিনে এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় কী ব্যবস্থা নিলেন??? এই প্রশ্নগুলো শুধু লালমনিরহাটের সাংবাদিকদের নহে এটি গোটা দেশের সাংবাদিকদের নিকট হতে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশের পক্ষ থেকে আপনার কাছে, প্রশ্ন জনপ্রশাসন মন্ত্রী,এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকটও রাখলাম।

সাংবাদিকরা আশা করে এমন দুই চারটে বখাটের বিচার হলে দেশের মানুষ স্বস্তি পাবেন,সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। এতে রাষ্ট্রের এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বিষয়টি ভেবে দেখবে,  নয়তো এসব ছাপোষা বখাটেপনার বিরুদ্ধে দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে।

সাংবাদিক সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে: আপনারা রাষ্ট্রের পক্ষে, সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে, সকল অন্যায়-অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার থাকুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনাদের কলম সত্যের পক্ষে চালিয়ে যান- ইনশাল্লাহ সাংবাদিকদের বিজয় আসবেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক