হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মানে অনিয়ম এম পি’র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের রাস্তা অর্থাৎ আমগাঁও থেকে চাঁপদা বাজারের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে উক্ত রাস্তাটি মেরামতে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের সাথে কথা বলা জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২/৩ হাজার মানুষের যাতায়াত। সারা বছর রাস্তাটি দিয়ে বিভিন্ন মোটর‍যান চলাচলের পাশাপাশি, আবাদি মৌসুমে বিশেষ করে ধান, ভুট্টা এবং গমের সময় বাইরে থেকে ভারি ট্রাকগুলো যাতায়াত করে থাকে। এই রাস্তাটি ১ নং, ২ নং এবং ৩ নং ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা।

দীর্ঘ এই রাস্তাটির মেরামতের কাজ কিছুদিন পূর্বেই শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি মেরামত করার নামে চরম দূর্ণীতি এবং অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। তারা বলেন, রাস্তায় বালুর বদলে মাটির ব্যবহার হচ্ছে, ইটের খোয়ার ব্যবহার না করে কর্তৃপক্ষ ইটের রাবিশ ব্যবহার করে রাস্তা মেরামত করছেন।
তারা আরো বলেন, বালুর বদলে মাটি এবং ইটের রাবিশ ব্যবহারের ফলে রাস্তা খুব একটা মজবুত হবে না। আমাদের বর্তমান সরকার রাস্তা মেরামতের জন্য যে পরিমাণ অর্থ বাজেট দিয়েছেন, তাতে রাস্তার কাজ অনেক ভালভাবে হওয়ার কথা থাকলেও, রাস্তাটি মেরামতের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করছেন এবং দূর্ণীতির আশ্রয় নিয়েছেন। নাহলে কেন তারা বালুর বদলে মাটি এবং ইটের খোয়ার বদলে রাবিশ ব্যবহার করবেন?

সরজমিনে গিয়ে এলাকাবাসীর অভিযোগের সত্যতা যাচাই করে আমরা দেখতে পাই, সংশ্লিষ্ট কর্মকর্তারা রাস্তাটিতে যেসব বালু ব্যবহার করছেন তা মূলত লাল মাটিকে কর্তৃপক্ষ বালুর নামে চালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি, ইটের খোয়ার বদলে সর্বনিম্ন কোয়ালিটি সম্পন্ন ইটের রাবিশ ব্যবহার করা হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদারকে বার বার মুঠো ফোনে কল দিলেও ঠিকাদার আলহাজ্ব আবদুল বশির কল ধরেন নি।স্থানীয়রা বলেন, তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির মেরামতের কাজে এমন দূর্ণীতি এবং অনিয়ম মেনে নেওয়ার মত নয়। তারা আমাদের ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান এমপি মহোদয় জনাব, মোঃ মাজহারুল ইসলাম সুজন এর কাছে দাবি জানান যে, অতিশীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের অনিয়মের সাথে যেসব সংশ্লিষ্ট কর্মকর্তা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক এবং “আমগাঁও থেকে চাপদা” রাস্তাটি উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার মত কোন প্রকার অনিয়ম ছাড়া মেরামত করা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক