হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে টাকা নিয়ে আটক জুয়ারুদের ছেড়ে দেওয়ার অভিযোগ রাণীশংকৈলে ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল থানার এক উপ-পরির্দশক(এসআই) চারজন সহকারী উপ-পরির্দশক(এএসআই) ও এক ডিএসবি পুলিশ কনস্টেবলকে হঠাৎ করেই রাণীশংকৈল থানা থেকে গত ১৬ ফেব্রুয়ারী প্রত্যাহার করে নিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

হঠাৎ একসঙ্গে ৬ জন পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে থানা চত্বরে সৃষ্টি হয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনা। তবে এর নেপথ্যে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচঁল এলাকায় ৬জন জুয়া খেলোয়ারকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করে। মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নিয়ে জুযারুদের ছেড়ে দেওয়ার পরের দিনই তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।আর এতেই সৃষ্টি হয় সমালোচনা আলোচনা।

ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্তের অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন, ডির্পাটমেন্টাল পদ্ধতিতেই এই থানায় তাদের চাকুরীর বয়স বেশি হওয়ার কারণেই তাদের এই থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

রাণীশংকৈল থানা থেকে ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইনে হঠাৎ সংযুক্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপ-পরির্দশক(এস আই) এরশাদ আলী,সহকারী উপ-পরির্দশক(এএসআই) গৌতম চন্দ্র রায়,আনিছুর রহমান মোল্লা,সাদেকুল ইসলাম,জাকির হোসেন ও ডিএসবি রেন্টু আলম হঠাৎ ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইনে এক সাথে ছয়জন পুলিশ সদস্যসের সংযুক্ত হওয়ার কারণ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে। এর নেপথ্যের ঘটনা উদঘাটনে নামে এ প্রতিবেদক।বিভিন্ন তথ্য সুত্রে জানা যায়, এস আই এরশাদসহ ছয় পুলিশ সদস্য রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোঁচল এলাকায় গত ১৫ ফেব্রুয়ারী অভিযানে যায়। সেখানে মানিক নামে এক ব্যক্তির ঘরে লেহেম্বা ইউনিয়নের এক ইউপি সদস্য শাহাজাহন আলীসহ মোট ছয়জন জুয়ার আসর বসিয়েছেন।

সেখানে পুলিশ সদস্যরা হানা দেয়। সে-সময় সকল জুয়ারুদের শরীর সার্চ করে। ইউপি সদস্য শাহাজাহান বাদে পাঁচজন জুয়া খেলোয়ারদের হাতে হ্যান্ডকাফ পড়ায়। পরে তাদের মধ্যে একজন লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে পুলিশদের মুঠোফোনে কথা বলার জন্য ফোন ধরিয়ে দিলে পুলিশ সে ফোন ধরেননি। চেয়ারম্যানও কথা বলতে পারেননি। পরবর্তী বিভিন্ন দেন দরবার করে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে জুয়ারুরা ঘটনাস্থলেই ছাড়া পায়। উল্লেখিত এ তথ্যের সত্যতা যাচাইয়ে ইউপি সদস্য শাহাজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা এড়িয়ে যেতে চান। তবে পরে তিনি বলেন, জুয়া খেলায় তিনি ছিলেন না । তবে এমন ঘটনার খবর তিনি শুনেছেন।

পরে কোঁচল এলাকার স্থানীয়দের সহায়তায় ওই জুয়া খেলায় থাকা জবেদ আলীর গত মঙ্গলবার বলেন, পুলিশ দেখার সাথে সাথেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামকে তিনি ফোন দেন। ইউপি চেয়ারম্যান ঘটনাশুনে পুলিশের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলতে চান। কিন্তু পুলিশ কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। অপর জন বলেন,পুলিশ ঘরে ঢুকেই তাদের গালমন্দসহ চড়, থাপ্পর লাথি মারেন। পরে সকলকে সার্চ করেন। তাতে ইউপি সদস্য শাহাজাহানের কাছে এক হাজার ছয় শত টাকা। আরেকজন ধান ব্যবাসীয়র কাছে ৫১ হাজার টাকা অন্য আরো দুই জনের কাছে ২৩ হাজার টাকাসহ মোট ৬ জনের কাছে প্রায় এক লাখ টাকা পাই। টাকাগুলো তারা নিয়ে নেন। পরে ইউপি সদস্য শাহাজাহানকে বাদে সকলকে হ্যান্ডকাফ পড়ান। পরে বিভিন্ন দেনদরবার করে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তারা পুলিশের কাছ থেকে ঘটনাস্থলেই ছাড়া পান। ওই ব্যক্তি আরো জানান, তাদের হাতের হ্যান্ডকাফ খুলে পাচঁজনের কাছে ভিডিও বক্তব্য নেওয়া হয়।

তাদের কাছে কোন টাকা পয়সা নেওয়া হয়েছে কিনা? টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করিয়ে তাদের বক্তব্য ধারণ করা হয় বলেও তিনি জানান।এ বিষয়ে বক্তব্য নিতে বৃহস্পতিবার রাশীংকৈল থানা থেকে প্রত্যাহারকৃত উপ-পরির্দশক(এস আই) এরশাদ আলীকে মুঠোফানে ফোন দিলে তিনি জানান, এগুলো আর কি বলবো, মানুষের উপকার করলে এই হয় বলে মন্তব্য করেন।
লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম মুঠোফোনে বলেন, ঘটনাটি একজন তাকে জানিয়েছিল। তিনি ফোনে কথা বলতে চাইলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলতে চাননি। তবে তিনি শুনেছেন টাকার বিনিময়ে ওই জুয়া খেলোয়ারদের ছেড়ে দেওয়া হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বলেন, টাকার বিনিময়ে জুয়া খেলোয়ারদের ছেড়ে দেওয়া হয়েছে। এটি তিনি জানেন না। তিনি তদন্ত করে দেখবেন ঘটনা কতটুকু সত্য।

ঠাকুরগাঁও পুলিশ সুপার(এসপি) উত্তম প্রসাদ পাঠক মুঠোফোনে বলেন, ৬জনকে ক্লোজ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করা হচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক