হোম
দুর্ঘটনা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,গ্রেফতার স্বামী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারে পারিবারিক কলহের জেরে কোহিনুর (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী হাফিজুর রহমান। এঘটনায় স্বামী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সাভারে রাজাবাড়ি এলাকার আব্দুল মজিদের ৬ তলা ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাঠানবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। ঘাতক স্বামী হাফিজুর ও কোহিনুর প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন। কোহিনুরের আগেও একটি বিয়ে হয়েছিল। সেই পক্ষের দুই সন্তান রয়েছে তার।

ঘাতক স্বামী হাফিজুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের মতিন মাস্টারের ছেলে। তিনি রাজাবাড়ি এলাকার মজিদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জেকে পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, নিহত কোহিনুর ও হাফিজ প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর থেকেই তাদের সংসারে অশান্তি ও কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে তারা দুই জন আলাদা থাকার সিন্ধান্ত নিয়ে আলাভাবেই থাকতেন। আজ বিকেলে কোহিনুরকে বাসায় ডেকে নেয় হাফিজ। কোহিনুর বাসায় আসলে তাদের মধ্যে আজও কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে হাফিজ ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করে কোহিনুরকে। এঘটনায় কোহিনুর মারা গেলে মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে হত্যাকারী তারই স্বামী হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক