হোম
আন্তর্জাতিক

ভারতের নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে স্কুল নাটকে সংলাপ দেশদ্রোহিতার অভিযোগে ছাত্রদের জেরা করছে পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ

India-students-mknewsbd

ফাইল ছবি

স্কুল ছাত্রদের একটানা জেরা করে চলেছে পুলিশ ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ গত ছদিন ধরে একটি স্কুলের ছাত্রদের টানা জেরা করছে দেশদ্রোহের অভিযোগে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ওই স্কুলে একটি নাটক হয়েছিল। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বেশ কিছু সংলাপ ছিল, যেগুলিকে দেশদ্রোহ বলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। স্কুলের প্রধান শিক্ষিকা এবং একটি ছাত্রের মাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহের অভিযোগে। কর্ণাটকের বিদারের শাহিন স্কুলের ছাত্ররা কিছুদিন আগে মঞ্চস্থ হওয়া নাগরিকত্ব আইন বিরোধী ওই নাটকটি অভিনয় করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নাটকের কিছু অংশে শোনা যাচ্ছে যে ৯ থেকে ১২ বছর বয়সী ছাত্ররা বলছে যে কীভাবে মৃত পূর্বপুরুষদের জন্মের সার্টিফিকেট যোগাড় হবে! প্রশ্ন তুলেছিল তারা, যে প্রবীন চা বিক্রেতা সবাইকে জন্মের সার্টিফিকেট দেখাতে বলছেন, তাঁর নিজের সেইসব নথি আছে তো ? এছাড়া মি. মোদীকে উদ্দেশ্য করে কিছু খারাপ কথাও আছে নাটকের সংলাপে। ওই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন স্কুলটি এবং অভিভাবকদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

কর্ণাটকের বিদারের শাহিন স্কুলে এই নাটক হয়েছিল

কর্ণাটকের বিদারের শাহিন স্কুলে এই নাটক হয়েছিল

মঙ্গলবারই বিদার জেলার পুলিশ সুপারিন্টেডেন্টকে বদলি করা হয়েছে। তবে বদলি হওয়ার আগে, এস পি মি. টি শ্রীধর বিবিসিকে জানিয়েছিলেন, শাহিন স্কুলে একটি নাটক করেছিল ছাত্ররা। কী ছিল ওই নাটকে, সেটা সকলেই জানে এখন ইন্টারনেটেই দেখা যাচ্ছে। নীলেশ নামে এক সামাজিক কর্মকর্তা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যে ওই নাটকে দেশদ্রোহী সংলাপ ছিল। এছাড়াও সাংবিধানিক পদে আসীন একজনকে উদ্দেশ্য করে অশ্লীল কথাও বলা হয়েছে। সেটারই তদন্ত চলছে, কয়েকদিন আগে জানিয়েছিলেন সদ্য বদলি হওয়া পুলিশ সুপারিন্টেডেন্ট টি শ্রীধর। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করছে, তদন্তের নামে গত ছদিন ধরে পুলিশ রোজ স্কুলে এসে ছাত্রদের জেরা করছে। দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহিন স্কুলের মুখ্য পরিচালক তৌসিফ মাদিকেরির কথায়, গত পাঁচদিনের মতো মঙ্গলবারও পুলিশ এসে ছাত্রদের জেরা করেছে। আজ প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারা বার বার জানতে চাইছে যে কে ওই নাটক লিখেছিল, ওইসব কথা বলতে কে শেখাল এই সব। জেরার সময়ে অভিভাবকরা কেউ থাকতে পারছেন না, তবে শিক্ষিকারা থাকছেন। ইতিমধ্যে প্রায় ৮০ জনকে জেরা করেছে তারা।ওইটুকু ছাত্রদের যদি পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে দীর্ঘমেয়াদে এটা ওদের ওপরে একটা মানসিক চাপ তৈরি করবে বলছিলেন মি. মাদিকেরি। মঙ্গলবার দুপুরে যে ছাত্রদের জেরা করা হচ্ছে, সেই ছবিও বিবিসিকে পাঠিয়েছেন মি. মাদিকেরি। কিন্তু কেন ছাত্রদের রোজ জেরা করা হচ্ছে, সে ব্যাপারে সদ্য দায়িত্ব নেওয়া নতুন পুলিশ সুপারিন্টেডেন্টের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি।

ভারতে নরেন্দ্র মোদীর সরকারের বিতর্কিত এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশজুড়ে

ভারতে নরেন্দ্র মোদীর সরকারের বিতর্কিত এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশজুড়ে

একটি নাটকের সংলাপের কারণে দেশদ্রোহের মামলা দায়ের কতটা যুক্তিযুক্ত?

কর্ণাটকের প্রাক্তন সরকারি কৌঁশুলি বি টি ভেঙ্কটেশ বিবিসিকে বলছিলেন, ওই ভিডিয়োতে যা আছে, তা হল কুকথা। এটা যদি দেশদ্রোহ হয়, তাহলে তো সারা দেশে যত মানুষ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন সবার বিরুদ্ধেই দেশদ্রোহের মামলা করতে হয়। রাজনৈতিক নেতারাও তো এর থেকে আরও বেশি কুকথা বলছেন। দেশদ্রোহের মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে? তবে ওই কুকথা ছাত্রদের কে শেখাল, তা নিয়ে তদন্ত হতে পারে, এটা কখনোই দেশদ্রোহ হতে পারে না, বলছিলেন মি. ভেঙ্কটেশ। শাহিন স্কুলের তরফে মি. মাদিকেরি আরও জানাচ্ছিলেন যে বিতর্কিত সংলাপটি মূল নাটকে ছিল না। ছাত্রদের অভিভাবকদের মধ্যে কেউ হয়তো এরকম বলতে শিখিয়েছিলেন। স্কুলের শিক্ষিকাদের ভুল হয়েছিল যে তারা এটা খেয়াল করেন নি যে সংলাপে বদল করছে ছাত্ররা। তবে এর জন্য স্কুল যেমন ক্ষমা চেয়েছে, তেমনই অভিভাবকরাও লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেও রোজ স্কুলে এসে ছাত্রদের জেরা করছে পুলিশ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 5 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 5 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 14 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 14 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 15 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 23 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 1 day আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক