হোম
নির্বাচিত কলাম

স্বাক্ষর নকল করে টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলা সদরের আকচা ইউনিয়নের নিমবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীকান্ত রায় ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার আগরওয়ালা’র স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখা হতে ১৯১৪২৬৪৯৬৫৫ নং চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
শুধু চেক জালিয়াতি নয় অভিযোগ রয়েছে বর্তমান কমিটির সদস্যদের সাথে কোন যোগাযোগ ছাড়াই মনগড়া নতুন কমিটি গঠনের।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক স্বাক্ষরিত একটি পরিপত্রে বলা হয় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে গেল রবিবার (৫ নভেম্বর) মনোনয়ন পত্র গ্রহণ ও মঙ্গলবার (৭ নভেম্বর) জমা দিতে হবে। অথচ প্রধান শিক্ষকের গাফিলতির কারনে এ বিষয়ে অভিভাবকদের জানানো হয়নি। অন্যদিকে প্রধান শিক্ষক স্কুলের জমাকৃত টাকা আত্মসাৎ করলেও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দীর্ঘদিন ধরে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যুত না থাকায় মাসের পর মাস গরমে সীমাহিন কস্ট, অন্ধকারে ক্লাসে অলস সময় কাটানো,মাল্টিমিডিয়া ক্লাস বন্ধসহ নানা সমস্যায় পরতে হচ্ছে।
আর স্কুলের সহকারি শিক্ষকরা অভিযোগ করে বলেন, কাউকে না জানিয়ে স্বাক্ষর জাল করে স্কুলের জমাকৃত টাকা উত্তোলন করে হজম করেছেন। হয়তো এর আগেও টাকা তুলেছেন যা অজানা। এ ছাড়া নিয়য়মের তোয়াক্কা না করে নতুন কমিটি গঠনের পায়তারা করছেন তিনি। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক লক্ষীকান্ত রায় টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, সভাপতি সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারনেই এসব কথা উঠেছে। আর নিয়ম মেনেই কমিটি গঠন করা হচ্ছে। বাকি অভিযোগ বানোয়াট বলে দাবি তার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার আগারওয়ালা জানান, বিদ্যালয়ের ফান্ডে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিলো। প্রতিষ্ঠানের কাজে বেশকিছু টাকা উত্তোলন করার বিষয়টি সবাই অবগত হলেও ৫০ হাজার টাকা উত্তোলন করেন জাল স্বাক্ষরে। পরে ব্যাংক মারফত জানা যায় প্রধান শিক্ষক টাকা উত্তোলন করেছেন কিন্তু কাউকে হিসেব দেননি। সেই টাকা আত্মসাত করেছেন। যা প্রতারনার সামিল।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন সঙ্গে কথা বললে তিনি জানান, চেক জালিয়াতি ও কমিটি গঠনের অনিয়ম বিষয়ে আমি অবগত নই। অভিযোগের ব্যাপারে তদন্ত করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 11 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 18 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক