হোম
নির্বাচিত কলাম

স্লোগানে মুখর নয়াপল্টনের রাস্তা 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বেগম খালেদার জিয়ার সরকার, এই মুহূর্তে দরকার। মুক্তি মুক্তি মুক্তি চাই—খালেদা জিয়ার মুক্তি চাই।’ আজ শুক্রবার সন্ধ্যার পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত নেতা–কর্মী ছোট ছোট দলে ভাগ হয়ে একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন। বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা প্রায় অচল হয়ে পড়েছে। জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীদের অধিকাংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আসা।

সমাবেশস্থলে রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যানসহ পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে সমবেত নেতা–কর্মীদের বারবার অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা রাস্তা সচল রাখেন। নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকেও হ্যান্ডমাইকে একই অনুরোধ করা হচ্ছে। নেতা–কর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

রাত ৮টার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপিকে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পর নেতা–কর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। তাঁরা গলা ছেড়ে স্লোগান দিতে থাকেন।

এদিকে সমাবেশের আগের দিনেই এমন জমায়েত নিয়ে পুলিশ প্রশাসনে উদ্বেগ নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপি মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এখানে কোনো উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে না। যদি আমরা দেখি এখানে জনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে তাহলে ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা আপনাদের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করেন, যাতে যানচলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তাঁরাও আমাদের জানিয়েছেন, তাঁরা নেতা–কর্মীদের পার্টি অফিসের সামনে থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। বিএনপির সিনিয়র নেতারা ইতিবাচক ভাবে আমাদের কথায় সাড়া দিয়েছেন।’

বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া কোনো জ্যেষ্ঠ নেতাকে দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। তাঁরা বেরিয়ে যাওয়ার সময় সমবেত নেতা–কর্মীদের শান্ত থেকে রাস্তা সচল রাখার অনুরোধ জানিয়ে গেছেন।

এদিকে সড়কে পুলিশি তল্লাশি ও চেকপোস্ট বসিয়ে সতর্ক পাহারা এড়াতে সবজি বিক্রেতা, রোগী ও রোগীর স্বজন–শুভাকাঙ্ক্ষী, ভিসা নবায়ন— এমন নানা কথা বলে কৌশলে সমাবেশে এসেছেন বলে জানিয়েছেন বিএনপির তৃণমূলের কয়েকজন নেতা–কর্মী। এসেছেন অনেক সমর্থকও।

এমন একজন সমর্থক নাসিম সরকার, এসেছেন বগুড়ার কাহালু উপজেলা থেকে। তাঁকে একেক সময় আলাদা আলাদা দলে যুক্ত হয়ে স্লোগান দিতে দেখা গেল। তিনি বলেন, ‘আমি দলের সমর্থক, তাই কারও সঙ্গে আসিনি। যখন যেখানে ভালো সেখানে সেই দলের সঙ্গে গিয়ে স্লোগান দিচ্ছি। আমার কোনো পদ–পদবি নেই। একটাই চাওয়া, এই সরকারের পতন হোক।’

কবে বা কখন এসেছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি আজ সকালে এসে পৌঁছেছি। পথে পুলিশি ঝামেলা এড়াতে সবজির পাইকার সেজে এসেছি। কারণ কারওয়ান বাজারে আমার এলাকার বন্ধু–বান্ধব থাকে। আমিও অবশ্য এলাকায় কাঁচামালের ব্যবসা করি।’

পটুয়াখালী বাউফল থেকে এসেছেন এনায়েত মিয়া। নিজেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাবি করে তিনি বলেন, ‘উপজেলা নেতাদের সঙ্গে ইউনিয়ন পর্যায় থেকে নানাভাবে কয়েকশ নেতা–কর্মী এসেছি। তবে কেউই একসঙ্গে আসিনি। আলাদা আলাদা এসেছি পুলিশের ঝামেলা এড়াতে। যে যার যার সুবিধা মতো বিভিন্ন জায়গায় আছে। সময় হলে সবাই একসঙ্গে হবে। দাবি আমাদের একটাই, এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, আর আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 20 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক