admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামিন,বোদা,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে বেংহারী বনগ্রাম ইউনয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউ’পি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রাসেল প্রমুখ। এ সময় ইউপি সদস্য/সদস্যাসহ সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।