তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
দিনাজপুর সদর ও বিরল উপর দিয়ে প্রবাহিত পুর্ণভবা নদীতে নৌকা ডুবে আফজাল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আফজাল হোসেন বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। দিনাজপুর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মোঃ ফিরোজ্জামান জানান, ঘুগুডাঙ্গা গ্রামের বাসিন্দ জুয়েল হোসেন জানান, সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে নিজের আলু ক্ষেতে কাজ করছিলেন আফজাল হোসেন। সকাল ৯টার সময় বিরল উপজেলার ধর্মপুরে তার ছেলের বৌ ও দুই নাতী খাবার নিয়ে নদীর পশ্চিম তীরে অপেক্ষা করছিলেন। খাবার নেয়ার জন্য আফজাল হোসেন একটি ডিঙ্গী নৌকা নিয়ে নদী পার হয়ে যান।
সেখানে গিয়ে ছেলের বৌ ও দুই নাতীর নিকট থেকে খাবার নিয়ে ডিঙ্গী নৌকায় চড়ে পুনরায় নদীর পুর্ব পাড়ে আলু ক্ষেতে আসার উদ্দেশ্যে নদী রওনা দেন। নৌকাটি নদীর মাঝামাঝি এসে হঠাৎ ডুবে যায়। এ সময় অন্যান্য নৌকায় থাকা লোকজন এসে ছেলের বৌ ও দুই নাতীকে উদ্ধার করতে পারলেও আফজাল হোসেনকে উদ্ধার করতে পারেনি। তিনি নদীর স্রোতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধারের চেষ্টা করে ও দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা পর বেলা ১২টায় তার লাশ উদ্ধার করে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মােঃ ফিরোজ্জামান জানান, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ওবায়দুল ইসলামের নেতৃত্বে ডুবুরি খাদিমুল ইসলামসহ একটি দল দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে নদী থেকে আফজাল হোসেনের লাশ উদ্ধার করি। আফজাল হোসেনের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।