হোম
ঢাকা

মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর জন্য দায়ী ‘চোরাই লাইন’

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুরের রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর কমার্স কলেজের পাশে ঝিলপাড় বস্তির বিপরীতে এ ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনার পরই বিদ্যুতের অবৈধ সংযোগের বিষয়টি উঠে আসে।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের চোরাই লাইন দিয়ে চলে ঝিলপাড় বস্তি। মাদকেরও স্পট ওই বস্তি। কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও স্থানীয় নেতাদের প্রভাবে উচ্ছেদ করা যায় নি।মিরপুরে চার মৃত্যুর জন্য দায়ী বিদ্যুতের ‘চোরাই লাইন’ এলাকাবাসী বলছেন, বস্তিতে বিদ্যুৎ দিতে দেয়ালে সিমেন্টের ঢালাই দিয়ে ভিতরে দিয়ে তার নেওয়া হয়েছে। তারের ভিতরে লিকেজ আছে।

আর সেই লিকেজের সঙ্গে নিচে যেই রডের অংশ বের হয়ে আছে সেটা কোনভাবে সংযোগ হয়ে রডটা বিদ্যুতায়িত ছিলো। যে কারণে সেই জায়গাটাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা বিদ্যুতায়িত হয়। এই চোরাই লাইন ড্রেনের ভিতর দিয়ে নেওয়া হয়েছে। এখনও লাইন বিচ্ছিন্ন করেনি ডেসকো ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মিরপুর ২ নম্বর ঝিলপাড় বস্তি ও কমার্স কলেজ এলাকা ঘুরে দেখা গেছে, সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং পাশের একটি ভবনের পাশে দুটি খুঁটি থেকে অবৈধ বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। খুঁটি থেকে বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়ার পর বিল্ডিংয়ের দেয়ালে প্লাস্টার করে দেয়া। আর লাইনটি ড্রেনের ভেতর দিয়ে নিয়ে ঝিলপাড়ের বস্তিতে সংযোগ দেওয়া হয়েছে।

এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িতরা চার জনের মৃত্যুর ঘটনার পর গা ঢাকা দিয়েছে বলে জানান বস্তিবাসীরা।

এছাড়াও দুর্ঘটনার সঙ্গে মিরপুর ২ নম্বরে ডুইপ আবাসিক এলাকার বি ব্লকের ২ নম্বর লেনের একাধিক ট্রান্সফরমার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার যোগসূত্র থাকতে পারে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে বছরের পর বছর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। অবৈধ এসব বিদ্যুৎ সংযোগের বিষয়ে সবাই অবগত, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খোলে না।পুলিশ কিংবা বিদ্যুৎ বিভাগের লোক এলে শুধু অভিযানে সংযোগগুলো বিছিন্ন করে দেওয়া হয়। তারপর আর কিছুই দেখা হয় না। বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাইনগুলো আবার জোড়া লেগে যায়। এসব বিষয়ে কেউ কথা বলতে গেলে তাদেরও নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন বস্তিবাসীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঝিলপাড় বস্তির পাশেই আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে যাওয়ার সময় পরিবারের চার সদস্য জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে মিজান, তার স্ত্রী মুক্তা, সাত বছর বয়সী মেয়ে লিনার মৃত্যু হয়। পানিতে পড়ে গিয়েও অনেকটা অলৌকিকভাবে বেঁচে যায় তাদের আরেক সন্তান ছয় মাস বয়সী হোসাইন। তাদের বাঁচাতে গিয়ে মারা যান রিকশাচালক অনিক।

এই ঘটনায় বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহত অনিকের বাবা। মামলায় অভিযুক্তদের বিষয়ে কারও কোনও নাম উল্লেখ করা হয়নি। তবে তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ।এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, তাদের পরিদর্শন টিম কোনও এলটি/এইচটি লাইন ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি। বিদ্যুৎ বিভাগ আরও জানায়, গ্রাহকের ইন্টারনাল সার্ভিসের ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক এই দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক