হোম
Unrecognized

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিটাবাড়ির গাছ কেটে চুরির চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া বোয়ালমারি এলাকায় ভিটাবাড়ির গাছ কেটে চুরির চেষ্টায় মডেল থানায় ভুক্তভোগীর মামলা দায়ির।

তেঁতুলিয়ায় বাড়ির সদস্যদের অনুপস্থিতে ভিটেবাড়ির ৯ টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কাটা গাছগুলো নিয়ে পালানোর সময় বাড়ির মালিক টের পেলে কাটা গাছগুলো রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় তেঁতুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার বোয়ালমারি এলাকার জাহের আলীর ছেলে ফজর আলী ২০১৬ সালে ওই এলাকার শহীদুল ইসলামের কাছে এসএ ১৫৬ ও ১৫১ খতিয়ানের ২১০৩ ও ২১০৭ দাগে অবস্থিত বাড়ি, গাছপালা সহ ২০ শতক জমি কিনে নেন। বিক্রেতা শহীদুল ইসলাম ওই খতিয়ানে তার স্ত্রী শান্তি বেগম ও তার নিজের নামে ৪০ শতক জমি কিনে ২০১০ সালে বাড়ি করে বসবাস শুরু করে। পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে শান্তি বেগম স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর শান্তি বেগমের লিখিত সম্মতিতে শহীদুলের মালিকানা অংশের ২০ শতক জমি বিক্রি করেন।স্থানীয় লোকজনের উপস্তিতে ফজর আলী ১লক্ষ ৫০হাজার টাকা দিয়ে গাছপালা, ও বাড়ি ক্রয় করেন শহীদুল ইসলাম কাছ থেকে। ক্রেতা ফজর আলী ওই জমি কেনার পরেই ওই বাড়িতে জৈব সারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

দীর্ঘদিন থেকে ব্যবসা করার পরে এবছর শুরুর দিকে ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে বাড়িটি খালি পড়ে থাকে। এই সুযোগে শান্তি বেগম ওই বাড়িতে প্রবেশ করে বাড়িটি নিজের বলে দাবি করতে থাকেন। তিনি ওই বাড়িতে বসবাসও শুরু করেন। নিজেকে ওই বাড়ির মালিক দাবি করার পর অনেক স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে বাড়িতে বসা হয়। কিন্তু তাদের কথা অমান্ন্য করে,আদালতে মামলাও করেন তিনি। আদালত থেকে ওই ইউনিয়নের ভূ’মি কর্মকর্তা ও তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্তের ভার দেয়া হয়। দুই তদন্তেই ফজর আলীকে জমি ও বাড়ির প্রকৃত মালিক হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে ভারা করা লোকজন দিয়ে গাছ কাটা শুরু করে শান্তি বেগম। তার লোকজন ৯ টি ইউক্লিপ্টাস গাছ কেটে ফেলে। গাছগুলোর আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা।

খবর পেয়ে ফজর আলীর মা ফাতেমা বেগম ঘটনাস্থলে ছুটে এসে গাছ কাটতে বাধা দিলে তাকে প্লাস্টিকের রশি দিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এসময় দুইটি ঘরের বেড়া ভাংচুর করা শুরু করলে ফাতেমা বেগম চিৎকার শুরু করেন। পরে ফজর আলী সহ স্থানীয়রা ছুটে আসে। এসময় ভ্যানে করে গাছ গুলো নিয়ে যাবার চেষ্টা করলে গাছ গুলোকে আটক করে রাখা হয়। এ ঘটনায় ফজর আলী বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।
শান্তির স্বামী শহিদুল ইসলাম জানান, আমার দু’জনের ক্রয় কৃত জমি ২০শতক লিখে নেওয়ার পর আমাকে ডিভোর্স দেয়, ডিভোর্সের পর আমি সেখান থেকে চলে আছি। আমার অংশের জমিটি ফজর আলীর কাছে বিক্রি করে রেজেষ্ট্রি করে দিয়েছি।

স্থানীয় জয়নাল আবেদীন জানান,বোয়ালমারি এলাকার সবাই জানে শহিদুল তার অংশের জমি ফজরের কাছে বিক্রি করেছে। এখানে শান্তির কি আসে যায় সেতো নিজে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। শান্তির অংশ তাকে দিয়ে দিয়েছে।
শান্তি বেগম জানান,আমরা স্বামী /স্ত্রী দু’জনে মিলে ঘর বাড়ি,মাটি ভরাট করেছি আমি আমার বাড়িটি সহ বাড়ির ভিটার জমি ফেরৎ চায়।আমি আমার সন্তানদের নিয়ে সেখানে বসবাস করতে চায়।তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক