admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন বোদা(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ নুর ইসলাম নুড়ু (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। নিজ বাড়ীতে সে সকাল ১০ টায় অটো গাড়ির চার্জার লাইন খুলতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন।
১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। ওই এলাকার মোঃ সফিকুল ইসলামের ছেলে মোঃ নুর ইসলাম নুড়ু পেশায় একজন অটো চালক।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ নুর ইসলাম নুড়ু বাড়ীর অটো গাড়ি চার্জার রুমে গিয়ে গাড়ির চার্জার লাইন খুলতে গেলে সে বিদ্যুতায়িত হন।
পরে তার বাড়ির লোকজন সহ স্থানীয়রা দেখা মাত্রই তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড়ের বোদা সদর হাসপিতালে, পরবর্তিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।