হোম
আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন সেনাদের মস্তিষ্কে আঘাত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২০ ৭:৩৫ পূর্বাহ্ণ

usa-solder-mknewsbd

ফাইল ছবি

জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ড নিয়ে ইরানের সাথে যুদ্ধ শুরুর হুমকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
পেন্টাগন বলছে, ইরাকে মার্কিন সেনা ঘাটিতে ইরানের হামলায় ৩৪ জন মার্কিন সৈন্য মস্তিষ্কে আঘাত পেয়েছে যেটাকে তারা ট্রমাটিক ব্রেইন ইনজুরি বলছে। পেন্টাগনের একজন মুখপাত্র বলছেন, ১৭জন মার্কিন সৈন্য এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ৮ জানুয়ারির হামলায় কোন আমেরিকার নাগরিক আহত হয়নি।মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল সোলেইমানিকে হত্যা করার পর ইরান ঐ হামলা চালিয়েছিল।গত সপ্তাহে পেন্টাগন জানায়, ঐ হামলার পর ১১জন সৈন্যের আঘাতের লক্ষণ রয়েছে।এই সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং অন্যান্য কিছু হয়েছে। কিন্তু আমি বলবো এটা গুরুত্বর কিছু নয়।

কাসেম সোলেমানির শবদেহ নিয়ে ইরাকের বিভিন্ন শহরে শোকের পাশাপাশি বিক্ষোভ মিছিল হয়েছে

কাসেম সোলেমানির শবদেহ নিয়ে ইরাকের বিভিন্ন শহরে শোকের পাশাপাশি বিক্ষোভ মিছিল হয়েছে

ট্রমাটিক ব্রেইন ইনজুরি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি যে ধরণের আঘাত দেখেছি তার সাথে আমি এই আঘাত মারাত্মক বলে মনে করি না। পেন্টাগন বলছে, কোন আমেরিকান ঐ হামলায় নিহত হয় নি। কারণ আইন আল আসাদ ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বেশিরভাগ ব্যাংকারে আশ্রয় নিয়েছিল। শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জনাথন হফম্যান সাংবাদিকদের বলেছিলেন, আট জন সৈন্যকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্টে ফেরত পাঠানো হয়েছে। আর নয় জনকে জার্মানিতে চিকিৎসা দেয়া হচ্ছে। ১৬জনকে ইরাকে এবং এক জনকে কুয়েতে চিকিৎসা দেয়া হয়। তারপর তারা কাজে ফিরে যান, বলছেন কর্মকর্তারা। মি. হফম্যান বলছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার তাৎক্ষণিকভাবে এই আঘাতের ব্যাপারে অবগত ছিলেন না। ইরাক ও আফগানিস্তান ভেটেরানস অব আমেরিকা নামে একটি বেসরকারি সংস্থা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলছে তারা হতাহতের খবর দিতে অনেক বেশি সময় নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পল রিয়েকফ টুইটে বলেছেন এটা একটা বড় ঘটনা” তিনি বলেছেন “আমাদের ছেলে এবং মেয়েদের কোন ক্ষতির খবর আদান প্রদানের ব্যাপারে আমেরিকার নাগরিকদের অবশ্যই সরকারের উপর বিশ্বাস আনতে হবে। এর চেয়ে গুরুত্ব এবং ভীতিকর আর কিছু হতে পারে না। মার্কিন সেনাবাহিনীর কাছে যুদ্ধক্ষেত্রে ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআই একটা নিয়মিত বিষয়। ইউএস ডিফেন্স এন্ড ভেটেরান্স ব্রেইন ইনজুরি সেন্টার লিখেছে সৈন্যদের টিবিআইতে আক্রান্ত হওয়ার প্রথম কারণ হল বিস্ফোরকের বিস্ফোরণ। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে কারণ তারা এখন দেশটিতে কোন বিদেশি সৈন্য চাচ্ছে না। ইরাকের সংসদে সব বিদেশি সৈন্যকে ইরাক ছেড়ে যাওয়ার যে আহ্বান জানানো হয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 7 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 12 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 12 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 13 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 13 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 13 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক