হোম
দুর্ঘটনা

চিরিরবন্দরে রাতে শালিশ শেষে বাড়ি ফিরে লোকলজ্জার ভয়ে গৃহবধুর আত্মহত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইউপি চেয়ারম্যান কার্যলয়ে এক লক্ষ টাকার বিনিময়ে  দু-পক্ষের শালিশ শেষে বাড়িতে ফিরে গভীর রাতে গ্যাস ট্যাবল্যাট খেয়ে আত্মহত্যা করেছে লাভলী বেগম (৩১) নামে এক গৃহবূধূ।

উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের কালিতলা গ্রামে মহির মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে,  দুই সন্তানের জননী লাভলী বেগম (৩১) এর স্বামী মোঃ জামিনুল ইসলাম সংসারে অভাব থাকার কারনে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে আসছে।

এই সুযোগে স্ত্রী লাভলী বেগম (৩১) একই উপজেলার পাশ্ববর্তী ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামে তার বাবার বাড়ি এলাকার নিরঞ্জন রায় নামে এক ছেলের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে।

গত রবিবার (২০ আগষ্ট) রাতে নিরঞ্জন রায় দেখা করতে লাভলী বেগম (৩১) এর বাসায় ঢুকলে এলাকাবাসী দু’জনকে আটক করে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “গ্রাম পুলিশ কার্তিক চন্দ্র রায়ের সহযোগিতায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খিতিষ চন্দ্র রায় ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সামাদ সেখানে উপস্থিত হয়ে নিরঞ্জন রায়ের পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা দাবী করে তা আদায় করে নেয়।

পরে দুজনকে ১নং নশরতপুর ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হস্তান্তর করেন। তাদেরকে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসলে চেয়ারম্যান আব্দুল ওহাব  এ ঘটনায় ছেলে পক্ষের কাছ থেকে মেয়ে পক্ষকে ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা দিয়ে তাদের দুজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।

পরে রাত অনুমানিক ২ঘটিকার দিকে বাড়িতে ফিরে লাভলী বেগম (৩১) লোকলজ্জার ভয়ে বিষপানে আত্নহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন টেরপেয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়।পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে লাভলী বেগম (৩১) এর মৃত্যু হয়।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ব্যাপারে জানাতে চাইলে তারা জানায় “চেয়ারম্যানের কাছে গিয়ে শালিশের কারনে মানসম্মানের ক্ষতি হওয়ায় মানসিকভাবে সেটি সহ্য করতে না পেরে লাভলী বেগম আত্মহত্যা করে”।

নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, “আমি শালিশের মাধ্যমে দুই পক্ষকে বসিয়ে উভয় পক্ষের সমর্থনে ছেলে পক্ষের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়ে মেয়ে পক্ষকে দিয়েছি। তবে মেম্বার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে যে টাকা নেয়ার অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমি  কিছু জানিনা”।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কোন অভিযোগ পেলে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে”।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক