admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক যুবুকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২১ আগস্ট(সোমবার) সকাল ৮ টার দিকে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় করতোয়া নদী থেকে এ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর ফাঁড়ি থানার এসআই খোরশেদ আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান,নিতহের পরিচয় পাওয়া যায়নি। ভাসমান মরদেহটি প্রায় অর্ধগলিত।নিহতের শরীরে কালো রঙের টিশার্ট পরা আছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পিবিআর ও সিআইডির টিম কাজ করছে।
তিনি আরও জানান,কি করাণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।