হোম
নির্বাচিত কলাম

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ ১২৩০ জন যাত্রীর ভাড়া আদায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে আন্তঃনগর ১০টি ট্রেনের ১ হাজার ২৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত টিম। তারা যাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩৭ হাজার ৭৪০ টাকা রাজস্ব আদায় করে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এ রাজস্ব আয় করা হয়।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে ভাড়া বাবদ ২ লাখ ৪৫ হাজার ৭০ টাকা, আর জরিমানা বাবদ ১ লাখ ৮৪ হাজার ৫৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আন্তঃনগর ওই ট্রেনগুলো হলো- ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, খু্লনা-রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, রাজশাহী-খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস।
অভিযান চালানো রেলস্টেশনগুলো হলো, ঈশ্বরদী, আবদুলপুর জংশন, নাটোর, সান্তাহার জংশন, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম)।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে সহকারী পরিবহণ কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে এম নুরুল আলম, রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল হালিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আল আমিনসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বিনা টিকিটে অনেক যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যস্থলে যেতে চায়।ডিসিও নাসির উদ্দিন আরও জানান, আমরা সাধারণত বিনা টিকিটের যাত্রীদের পরবর্তী স্টেশনে শাস্তিস্বরুপ নামিয়ে দিয়ে থাকি। কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হওয়ার কারণে ভাড়াসহ জরিমানা দিয়েই গন্তব্যপথে যেতে চায়। এছাড়া অন্যান্য যাত্রীবাহী ট্রেনে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক