হোম
নির্বাচিত কলাম

তারেক-জোবাইদার রায়ের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায়ের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শেখ হাসিনা ভয় পায়। ওরা জিয়া পরিবারকে ভয় পায়। তাই একের পর এক ঠুনকো মামলায় তারেক রহমানকে সাজা দিয়ে যাচ্ছে। যাতে তিনি দেশে আসতে না পারেন এবং আগামী নির্বাচনে জিয়া পরিবারের কেউ অংশ না নিতে পারে তারই নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে এ অবৈধ সরকার।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, জিয়া পরিবারের সদস্য হওয়ার অপরাধে একজন গৃহবধূ ডা. জোবাইদা রহমান যিনি রাজনীতির সাথে কোনদিনও সম্পৃক্ত ছিলেন না। তাকেও ফরমায়েশি রায়ে তিন বছরের সাজা দেয়া হয়েছে। এ রায় শেখ হাসিনা দিয়েছে, আদালত নয়।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসকল হামলা মামলা ও সাজা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন সরকার দমন করতে পারবে না। গণতন্ত্রের বিজয় হবেই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি কাজী রফিক, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমূখ।

এসময় জেলা যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, কৃষক দল, শ্রমিক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে অন্যান্যে বক্তারা বলেন, আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আছি তারা সবাই শহীদ জিয়ার পরিবারের সদস্য। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ জিয়ার সন্তান হিসেবে রাজপথে আছি এবং বিজয় না হওয়া পর্যন্ত থাকবো। এসময় আদালতের রায় বিনা শর্তে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এর আগে বুধবার (২ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় এই রায় দেওয়া হয়। একই রায়ে তারেকের ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। এ ছাড়াও তারেককে ৩ কোটি টাকা ও জোবাইদাকে ৩৫ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক