হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের বিমে ফাটল দেখা দিয়েছে। খুলে পড়ছে ছাদের পলেস্তারা। ছাদ ধসে পড়ার আশঙ্কায় খুঁটি দিয়ে রাখা হয়েছে। এমতাবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। তাদের দাবি দ্রুত মেরামত করা হোক ভবনটির।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের মূল ভবনের নিচ তলায় ছাদের পলেস্তারা খুলে পড়ছে। ছাদের নিচে ও পিলারে ফাটল ধরেছে। আর সেখানেই ঝুঁকি নিয়ে চলাচল করছে রোগী আর স্বজনরা। কক্ষের ভেতর, ছাদে পলেস্তারার ফাটল ঠেকাতে গাছের খুঁটির ঠেস দিয়ে রাখা হয়েছে। ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের পুরাতন ভবন এটি। এ ভবনের একপাশে পুরোটাই শিশু ওয়ার্ড। হাসপাতালটির শিশু ওয়ার্ডের একাংশের ছাদ ফাঁটল ধরায় নজরে আসে কর্তৃপক্ষের। ভবন ধস ঠেকাতে ঐ স্থানে গাছের খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছে ফাটল ধরা স্থান। সেই সঙ্গে সাবধানতা অবলম্বন করতে ঝুলিয়ে দেয়া হয়েছে ব্যানার। দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে, ১৯৮৭ সালে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরুর পর ১৯৯৭ সালে ১০০ এবং সর্বশেষ ২০২০ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালটি। তবে শিশু ওয়ার্ডটি রয়ে গিয়েছে পুরাতন ভবনের পাশেই। নতুন ভবন ও শিশু ওয়ার্ডের মাঝখানেই পুরাতন ভবনটি অবস্থিত। দুই ভবনের মাঝে সংযোগ স্থলেই এই ফাটল দেখা দিয়েছে।

চিকিৎসা নিতে আসা গোলাম রব্বানী বলেন, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল ও পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গিয়েছে। এ ভবনে চিকিৎসা করাতে ভয় হয়, কখন কোন দুর্ঘটনায় পড়ি বলা মুশকিল। রোগীকে দেখতে আসা ফারুক হোসেন বলেন, সামনে গাছের খুঁটি। ভয় হয় কখন কোন দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় আমরা সবাই ঝুঁকির মধ্যে রয়েছি। কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করি দ্রুত মেরামত করার জন্য। চিকিৎসা নিতে এসে যেন আবার দুর্ঘটনায় পড়তে না হয়। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, আমরা ঐ স্থানটিকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করেছি। তার পরও যদি কেউ ব্যবহার করে তাহলে আমরা ব্যবস্থা নিবো যেন রোগীরা এটা ব্যবহার না করতে পারে। আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, আমরা মাসিক মিটিং এ বিষয় নিয়ে কথা বলেছি। আশা করি এই বছরে মেরামত করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 9 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক