হোম
আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমরা খুবই ছোট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২০ ২:৫১ অপরাহ্ণ

Mahathir-mknewsbd

ফাইল ছবি

মালয়েশিয়ার পাম অয়েল আমদানি বন্ধে ভারতের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়িক কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ভারতীয় এই সিদ্ধান্তের জবাবে সোমবার মাহাথির মোহাম্মদ তার দেশের অবস্থান তুলে ধরেন।
সম্প্রতি নয়াদিল্লির বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্যের জেরে মালয়েশিয়ার সঙ্গে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। এর জেরে দেশটি থেকে পাম অয়েল আমদানি বন্ধ করেছে বিশ্বের সর্ববৃহৎ ভোজ্যতেলের আমদানিকারক ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্যতেলের উৎপাদনকারী দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা খুবই ছোট দেশ। এ থেকে উত্তোরণের জন্য আমাদের বিকল্প উপায় এবং কৌশল খুঁজতে হবে।

নয়াদিল্লির ধর্মের ভিত্তিতে তৈরি নাগরিকত্ব আইনের সমালোচনা ও বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। সোমবার আবারও ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনা করে মাহাথির মোহাম্মদ বলেন, তিনি বিশ্বাস করেন, এই আইন চূড়ান্ত অন্যায়। গত পাঁচ বছর ধরে মালয়েশিয়ার পাম অয়েলের সর্ববৃহৎ ক্রেতা ভারত আমদানি বন্ধের ঘোষণা দেয়ার পর নতুন ক্রেতা খুঁজে পেতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত সপ্তাহে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি প্রায় ১০ শতাংশ কম হয়েছে; যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্ব সুবিধা বাতিল না করায় মালয়েশিয়ার প্রতি নাখোশ নয়াদিল্লি। অর্থ পাচার ও ভারতে বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত জাকির নায়েক গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। মাহাথির মোহাম্মদ বলেছেন, ভারত সরকার যদি জাকির নায়েকের ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়, তারপরও তাকে ভারতে পাঠানো হবে না। কারণ নায়েক সেখানে বৈষম্যমূলক বিচারের মুখোমুখি হয়েছেন। নিরাপদ তৃতীয় কোনও দেশ যদি পাওয়া যায়, তাহলে জাকির নায়েককে সেখানে পাঠানো হবে। মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা যদি তার জন্য কোনও স্থান খুঁজে পাই, তাহলে তাকে সেখানে পাঠাবো।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 13 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 20 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 24 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 24 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক