admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪ টার দিকে উপজপলার গাবতলী- বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং দুইজন আহত হন।
দুর্ঘটনায় নিতহরা হলেন-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাগান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (২৬) অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) তার পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই দুর্ঘটনায় আহতরা হলেন- সিএনজি চালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া(৫০) ও সিএনজিতে থাকা সেনা সদস্য পলাশ মাহমুদ(২৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর
(তদন্ত)মোঃশাহীনুজ্জামান।
ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি যোগে সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকেরসাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও বৃদ্ধসহ মোট দুইজন নিহত হন। আহত অবস্হায় সিএনজি চালক ও আরেক যাত্রী সেনা সদস্যক উদ্ধার করে সজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরও জানান,দুর্ঘটনায় কবলিত সিএনজিটি জব্দ করে স্হানীয় নারুলি ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তার চালককে আটক করা সম্ভব হয়নি। নিজতদের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।