admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুর গাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে রহিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুন) দুপুরে রুহিয়া এলাকার সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকায় পৌছালে ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে রহিমা খাতুন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চিকিৎসার উদ্যেশে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।