admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তারুণ্যের সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। চেয়ার দুটিতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তারুণদের নিয়ে এ সমাবেশ। জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এ জিলানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।সঞ্চলনায় আছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।