হোম
অপরাধ

বগুড়ায় মধ্যযুগীয় কায়দায় যুবককে উলঙ্গ করে পেটালো রেলের দুই কর্মচারী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মধ্যযুগীয় কায়দায় এক যুবককে পিটিয়েছে রেলের দুই কর্মচারী। পেটানোর পর তাকে উলঙ্গ করে গাছের সাথে বেধে রাখে তারা। শনিবার দুপুরে বগুড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে ৷

ওই যুবকের নাম সাহিদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের উলিপুরের নারিকেল বাড়ী এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল জোহা খানকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক জোহা বগুড়া ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী(কার্য) অফিসের রেস্ট হাউজ বেয়ারার। এ ঘটনায় জোহার সহযোগী ফিটার হেলপার আবিদ হাসান পিন্টু পলাতক রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম।
নির্যাতনের শিকার সাহিদুল ইসলাম বলেন, ‘আমি কাজের জন্য বগুড়া রেল স্টেশন এলাকাতেই থাকতাম।

একদিন জোহা আমাকে রেল স্টেশন একটা ব্যবসার কাজে যুক্ত হওয়ার কথা বলে৷ ঈদের পর তার কথা মত আমি রেল স্টেশনে শরবতের দোকান দিয়ে কাজ শুরু করি। এতে সকল কিছু জোহা আমাকে কিনে দেয়। কিন্তু ব্যবসা সেভাবে চলতো না এবং লোকসান হতো। পরে আমি একটি চায়ের দোকানে কাজ পাওয়ার কারণে শরবতের দোকানে আর কাজ করবো বলে জানাই এবং সকল সরঞ্জামাদি এবং পাওনা ৬০০ টাকা বুঝিয়ে দিই। পরে শনিবার দুপুরে রেল স্টেশন এলাকায় একটি পুকুরে গোসল করতে গেলে জোহা এবং পিন্টু আমাকে একটি পরিত্যক্ত কোয়ার্টারের পাশে ধরে নিয়ে যায় এবং ব্যবসায় লোকসানের কথা বলে দশ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে জোহা এবং পিন্টু দুজন মিলে বেধরক মারধর করে এবং পরে রশি দিয়ে গাছের সাথে উলঙ্গ করে বেধে রাখে।’

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রধান অভিযুক্ত জোহাকে বিকালে আটক করা হয়েছে। তবে অপর সহযোগী পিন্টু পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের হবে।’

রেলের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘এখনও পুলিশের পক্ষ থেকে কোন মেসেজ পাইনি। মেসেজ পেলে প্রথমেই তাদের বরখাস্ত করা হবে৷ পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 14 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 days আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক