হোম
Unrecognized

বগুড়ার শেরপুরে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ত্রিশ গ্রাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে হঠাৎ ঝড়ে অন্তত ত্রিশটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব গ্রামের সিংহভাগ কাঁচা ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে গেছে। সেইসঙ্গে উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এছাড়া ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

বুধবার (০৭জুন) বিকেলে উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর ও খানপুর ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহবন্দেগী ইউনিয়নে।

রাতের কারণে ধ্বংস যজ্ঞের ভয়াবহতার তেমন খবর পাওয়া না গেলেও বৃহস্পতিবার সকাল হতেই তা স্পষ্ট হয়ে ওঠে। যা দেখে অনেকেই হতবাক বনে গেছেন। এদিকে প্রচণ্ড ঝড়ে টিনের চালার নিচে চাপা পড়ে ধর্মকাম এলাকায় আরজু মিয়া (২৫) গুরুতর আহত হন। তিনি স্থানীয় একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বেশকয়েকদিন ধরে প্রচ- তাপদাহ চলছে। এরই মধ্যে বুধবার বিকেলে হঠাৎ পুরো আকাশ মেঘে ঢেকে যায়। এরপর উপজেলার ওই তিন ইউনিয়নের ওপর দিয়ে শুরু হয় প্রচ- ঝড়-বৃষ্টি। পৌণে একঘন্টার (পয়তাল্লিশ মিনিট) এই ঝড়ে শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী, মামুরশাহী, উচরং, ঘোলাগাড়ী, চকমুকন্দ, কানাইকান্দর, আন্দিকুমড়া, রহমতপুর, ফুলতলা, ধর্মকাম, শেরুয়াসহ অন্তত বিশটি গ্রাম এবং মির্জাপুর ও খানপুর ইউনিয়নের আরও দশটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব গ্রামের আধাপাকা ও টিনের তিন শতাধিক বাড়ি-ঘর ল-ভ- হয়ে গেছে। চকমুকন্দ গ্রামের মতিউর রহমান বলেন, ঝড়ে তার বসতবাড়ির টিনের চালা উড়ে যায়। গাছপালা ভেঙে পড়ে লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
ধর্মকাম গ্রামের নজরুল ইসলাম বলেন, আকস্মিকভাবে ঝড় শুরু হয়। এতে তার ওয়েল্ডিং কারখানার চারপাশের ইটের প্রাচীর ভেঙে পড়ছে। টিনের চালাও উড়ে গেছে।

দশ থেকে বারো লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই যা নিরুপণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ শুরু করেছেন।

তাই এই মুহুর্তে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব দেওয়া সম্ভব নয়। তবে দুই শতাধিক বসতবাড়ির কম-বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন। একই কথা বলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, মোটামুটি বোরো ফসল সব ঘরে উঠে যাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া নিদিষ্ট কিছু এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এতে বসতবাড়ির বেশি ক্ষতি হয়েছে। তবে আম, লিচু ও ভুট্টার সামান্য কিছু ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বুধবারের ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বেশকিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছ উপড়ে গেছে। সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিদের সরেজমিন পরিদর্শনপূর্বক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তার দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক