হোম
আইন-বিচার

বিজিবি’র সুবেদার কর্তৃক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মে, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি মোড়ের ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনকে স্থানীয় চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে চাঁদা না দেয়ায় হাতকড়ি পরিয়ে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং তার অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের জনসাধারনের উদ্যোগে চারাগাঁও মাইজহাটি বাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক লোকজন অংশ নেন।

চারাগাঁও মাইজহাটি বাজার কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা এরশাদ মিয়া,উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আমীর উদ্দিন,নির্যাতিত ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. জামাল হোসেন,আব্দুল হাসিম,২নং ওয়ার্ডের কৃষকলীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন সেলিম,ব্যবসায়ী হাবিবুর রহমান,ব্যবসায়ী সিদ্দিক মড়ল,ব্যবসায়ী আজিজুল ইসলাম,হৃদয় মিয়া,তাহিরপুর কয়লা আমদানী গ্রুপের সদস্য মো. আনিছুর রহমান ভূইয়া,সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাবু,ব্যবসায়ী আব্দুর রউফ,মোশারফ মিয়া,তাহিরপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আলাম সাদ্দাম,ব্যবসায়ী স্বপন মিয়া,আফজাল,লাল মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান সুহেল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম কর্তৃক প্রায় সময়ই চারাগাঁও এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করে আসছেন। চাঁদা না দিলে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে।গত ৯ মে চারাগাঁও মাইজহাটি মোড়ের বাজারে বৈধ ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেনের দোকানে আরেক ব্যবসায়ী শহিদ মিয়া পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা বাজারের রফিক এন্টারপ্রাইজ থেকে খরিদকৃত ৩৬ বস্তা শুকনো সুপারী একলাখ ৬৩ হাজার ৫৪৮ টাকায় কিনে এনে বিক্রির জন্য রাখা হয়।

কিন্ত গত ১০ মে বিজিবি”র চারাগাঁও ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম এসে এই খরিদকৃত সুপারীতে চোরাই সুপারী বলে দোকানে তল্লাশী চালান এবং চাঁদা দাবী করেন। ব্যবসায়ী জামাল হোসেন বৈধ মালামালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রক্ষিত ৩৬ বস্তা সুপারী বিজিবি নিয়ে যান এবং জামালকে হাতকড়া পড়িয়ে শারীরিক নির্যাতন চালান। পরে এলাকার লোকজন এসে প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল শুরু করলে জামাল হোসেনকে ছেড়ে চলে যান। বক্তারা অবিলম্বে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দূর্নীতিবাজ নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে প্রত্যাহারসহ নিরীহ একাধিক মানুষের উপর চাদাঁ দাবী ও নির্যাতনের সুষ্ঠ বিচারের জন্য ২৮ বর্ডার গার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি এ ব্যাপারে কোন কথার জবাব দিতে পারব না,আপনি আমাদের সিও মহোদয়ের সাথে কথা বলতে পারেন বলে ফোনের লাইন কেটে দেন। এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমানের (এই ০১৭৬৯৬০৩১৩০) নাম্বারে একাধিকার ফোন দিলেও তিনি রিসিভ না করায় উনার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 hour আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 14 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 15 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 20 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক