হোম
নির্বাচিত কলাম

ডোমারে আ’লীগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু , ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ,নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৯ মে বিকাল ৫ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর জামাতা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া সহ একাত্তরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কল্পে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এরপর ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আওয়ামীলীগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বারবার নির্বাচিত নীলফামারী পৌরসভার সফল মেয়র দেওয়ান কামাল আহমেদ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুনরায় জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য তৃণমূল আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পাশাপাশি নেতা কর্মিদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করার দিক নির্দেশনা প্রদান করেন ।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেল আওয়ামীলীগের সহ-সভাপতি মশিউর রহমান, অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ আহম্মেদ সান্তু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার এবং ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত তিন চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক