হোম
আইন-বিচার

চাঁদার না পেয়ে বেধড়ক মারধর, মামলার দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

উপজেলা প্রতিনিধি, সাভার ঢাকা: চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীসহ একই পরিবারের ৫ জনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সাভার পৌর ছাত্রলীগ নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। মামলার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান ওরফে মুরগী মাসুম ছাত্রলীগের পদ পেয়ে একটি শক্তিশালি বাহিনী গঠন করেন। এই বাহিনীটি প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছিল। গত ৬ মে শনিবার সাভারের আনন্দপুর বিসমিল্লাহ ওয়াশ কারখানায় চাঁদা দাবি করে মাসুম দেওয়ান ও তার সহযোগীরা। যদিও গত ১ মাস ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ইউসুফ আলী চুন্নু (৪৫) সহ তার পরিবারের ৫ সদস্যকে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কারখানা থেকে সাড়ে ৩ লাখ ও ভুক্তভোগী একজনের কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার দিনই অভিযোগ দায়ের হলেও দুই দিন পর মামলা রেকর্ড হয়।

মামলার আসামি হলো- সাভারের নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত মাসুম দেওয়ান ওরফে মুরগী মাসুম (২৫), একই এলাকার ইমান আলির ছেলে আলমগীর ওরফে টেন্ডার আলমগীর (৩০), চাপাইন এলাকার সোহেল রানা ওরফে ধর্ষণ সোহেল (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান ওরফে গুন্ডা নাদিম (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু ওরফে বালু টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু ওরফে রড বাবু (২৮), একই এলাকার পলাশ ওরফে খাটা পলাশ (৩০), মজিদপুর এলাকার পাবেল ওরফে চাঁদাপাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সজীবসহ (২৪) অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।

মামলা দায়েরের পর বাংলাদেশ ছাত্রলীগ মাসুম দেওয়ানকে অস্থায়ী বহিষ্কার করে। তবে আসামিরা অপরাধ কর্মকান্ডে পারদর্শী দাবি করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। আসামিদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। ভুক্তভোগী ইউসুফ আলী চুন্নু বলেন, আসামিরা খুবই উশৃংখল, তারা যেকোন সময় যেকোন কিছু করতে পারে। নানা ধরনের অপরাধীদের সাথে তাদের সখ্যতা৷ দ্রুত গ্রেপ্তার না হলে আমাদের ওপর যে কোন সময় আবার আক্রমন করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, মাসুম দেওয়ান ছাত্রলীগের পদ পাওয়ার পর থেকেই উশৃংখল হয়ে পড়ে। জড়িয়ে পড়ে নানা ধরনের অপরাধ কর্মকান্ডে। তার বিরুদ্ধে এলাকার কেউ কথা বলার সাহস পায় না। তারা আগ্নেয়াস্ত্রধারী ক্যাডার। সবাই তাকে ভয় পায়। এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙখলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাসুম দেওয়ান (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সাভার পৌর শাখা)কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবেনা তার উপযুক্ত কারনসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, নানা অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং ৭ দিন সময় বেধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি তাকে নির্দোষ প্রমানের সুযোগ পাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরে চলন্ত ট্রেনে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক
অপরাধ 5 hours আগে

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক