admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার পঞ্চগড়:তেঁতুলিয়ায় জাতীয় মহাসড়কে দূর্ঘটনায় সফিকুল ইসলাম (৪০) নামের চা শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৭ মে) রাতে বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ছোট দলুয়াগছ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার লাশ। নিহত সফিকুল আজিজনগর গ্রামের আব্দুল মজিদ দুল্লুর ছেলে। তিনি ছিলেন একজন চা শ্রমিক।
স্থানীয়রা জানায়, সংঘটিত এলাকার কাছে এক নারী সড়কে শব্দ শুনতে পেরে তার ভাই কামালকে ফোনে করে জানান। পরে কামাল ৯৯৯-এ পুলিশকে ফোন দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে। সফিকুল বাইসাইকেল চালিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাস চাপা দিলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রাণ হারিয়ে অনেক সময় সড়কে পড়ে থাকে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এসআই রেজাউল জানান, সড়ক দূর্ঘটনায সফিকুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পারছি, সে বাইসেকল চালিয়ে কোথাও যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাস পিছন থেকে চাপা দিলে সে মারা যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।