হোম
আইন-বিচার

চট্টগ্রাম মহানগরে নিজ স্ত্রীকে হত্যার দায়ে নেত্রকোনা থেকে ঘাতক স্বামিকে আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল, সি:বিশেষ প্রতিনিধিঃ গত ২৫ এপ্রিল ২০২৩ইং তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসী দীঘি সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর হতে একজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের নিকট হতে খবর পেয়ে পুলিশ দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর হতে ভিকটিমের স্বামী মোঃ সাখাওয়াত হোসেন পলাতক থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভিকটিমের স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাসার ভিতরে রেখে পালিয়ে গেছে। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বাবা বাদী হয়ে ভিকটিমের স্বামী মোঃ সাখাওয়াত হোসেনকে একমাত্র আসামি করে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ২৬ তারিখ ২৬ এপ্রিল ২০২৩ ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০।
র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যা মামলায় একমাত্র পলাতক আসামী সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে বর্ণিত আসামী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম হতে পালিয়ে নেত্রকোনা জেলায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২:৩০ মিনিটের র‌্যাব-৭ এবং র‌্যাব ১৩ এর একটি যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন দূর্গম সীমান্তবর্তী এলাকা কালিকাবর হতে আসামী মোঃ সাখাওয়াত হোসেন (২২), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- মুচডেঙ্গা, থানা- গৌরিপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে পারিবারিক কলহের জের ধরে সে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে মৃতদেহ বাসায় রেখে বাহির হতে তালা দিয়ে পালিয়ে গিয়েছিল।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, নিহত ভিকটিম রিনা আক্তার (২৫) চট্টগ্রাম নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। গত ৫/৬ মাস পূর্বে ভিকটিম পরিবারের অগোচরে আসামী সাখাওয়াত হোসেন এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন। কিছুদিন পূর্বে রিনা আক্তার এবং তার স্বামী সাখাওয়াত হোসেন তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ বেড়াতে গিয়েছিলেন। গত ২৪ এপ্রিল ২০২৩ইং তারিখে রাতে তারা ময়মনসিংহ হতে চট্টগ্রামে আসে। ঈদ উপলক্ষ্যে তাদের আনোয়ারায় ভিকটিমদের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। গত ২৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ বেলা আনুমানিক ২:২০ মিনিটের দিকে সাখাওয়াত ফোন করে রিনার পরিবারের এক সদস্যকে বলে রিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, আপনারা এসে দেখে যান। ওই দিন সকালে দুজনেরই সঙ্গে রিনার পরিবারের লোকজন ফোনে কথা বলার কারণে তাঁরা বিষয়টিকে ঠাট্টা মনে করে গুরুত্ব দেননি। পরদিন ২৫ এপ্রিল রিনার পরিবারের লোকজন মোবাইল ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রিনার পরিবারের লোকজন তাদের বাসার মালিকের কাছে ফোন করে রিনাদের বাসায় গিয়ে দেখে আসার জন্য অনুরোধ করলে তিনি বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার ওপর চাদর দিয়ে মোড়ানো অবস্থায় রিনার মরদেহ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 15 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 16 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 21 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক