admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ এপ্রিল(সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ারচ সারিয়াকান্দি উপজেলার কালিতলা বাঁধের পাশ থেকে অজ্ঞাতানামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নারী আনুমানিক বয়স ৩৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। পুলিশের এই কর্মকর্তা বলেন, যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরনে থ্রিপিচ ও পায়জামা ছিল। তাকে স্থানীয়রা হাটশেরপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছিলো। মানসিক ভারসাম্যহীন ওই নারী কয়েকদিন আগে সড়ক দূর্ঘটনায় আহতও হয়েছিলেন।
সাররিয়াকান্দি থানার ওসি রাাজেশ কুমার চক্রবর্তী আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হবে।