admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার মোঃ নান্টু মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন এবং ২৬ বছর বয়সী অজ্ঞত এক যুবক।
এছাড়াও এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী এবং ভাতিজা আহত হয়েছেন। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসানাত।
পুলিশের এই কর্মকর্তা বলেন,এক যুবক মোটরসাইকেল যোগে নন্দিগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্চিলেন। অপরদিকে কুন্দারহাট থেকে নন্দিগ্রামের দিকে যাওয়া মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই যুবক মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছিলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বেপরোয়া ভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।
বেপরোয়া গতির করাণেই এই দুর্ঘটনা ঘটেছে। কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসানাত বলেন,মরদেহ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে রয়েছে।