হোম
আইন-বিচার

তেঁতুলিয়ায় ভূমি জরিপে আর এস পি ৭০ নকশা বাতিল করে ব্লু প্রিন্ট নকশা প্রনয়নের দাবিতে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সর্দার পাড়া মৌজার নতুন ভূমি জরিপে আর এস নকশায় গড়মিল করে হয়রানীর অভিযোগ উঠেছে। সোমবার (১৭মার্চ) দুপুরে ওই মৌজার অধিবাসিরা আর এস পি ৭০ নকশা বাতিল করে ব্লু প্রিন্ট নকশা প্রনয়নের দাবিতে মানববন্ধন করেছে। তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই মৌজার প্রায় দুই শতাধিক জনগণ উপজেলা অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান কাজী মাহামদুর রহমান ডাবলুর আশ্বাসে বাড়ি ফিরে যান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম,সামিউল করিম, আহসন হাবীব,ও খজিব উদ্দিন আহমেদ,মোজাম্মেল হক, প্রমুখ৷ এসময় বক্তারা বলেন,২০০৮ সালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মৌজায় নতুন করে আর এস জরিপ কাজ শুরু হয়। এসব মৌজায় পূর্বের এস এ নকশার হুবহু আর এস ব্লুপ্রিন্ট নকশা তৈরী করা হয। এই সময় সর্দার পাড়া মৌজার দুটি নকশার মধ্যে ২ নং নকশাতেও ব্লুপ্রিন্ট অনুযায়ি নকশা প্রস্তুত করা হয়। একই সময়ে এই মৌজার ১ নং নকশার কাজ সম্পুর্ণ শেষ না করেই নকশা কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যায়। ২০২০ সালে আবার এই নকশার আর এস কার্যক্রম শুরু হয়। কিন্তু ব্লু প্রিন্ট নকশা না করে পি ৭০ শিরোনামের নকশা প্রস্তুত করা হয়। এই নকশায় জমির দাগের গরমিল হয়ে যায়। এস এ নকশার সাথে কোন মিল না থাকায় নকশায় নিজস্ব জমি চিহ্ণিত করতে পারছেনা ভূমি মালিকেরা। দুই তিনটি দাগ কেটে ১ টি দাগের সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও একটি দাগ ভেঙ্গে দুটি দাগ সৃষ্টি করা হয়েছে। কোন কোন দাগের বাউন্ডারি গরমিল। বিভিন্ন দাগে ভূলভাবে সীমানা নির্ধারন ও চিহ্ণিত করা হয়েছে। একটি দাগ ভেঙ্গে অন্য দাগের সঙ্গে মিলিয়ে ৮/১০ টি নতুন দাগের সৃষ্টি করা হয়েছে। ফলে ভূমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বর্তমানে তেঁতুলিয়া সেটেলমেন্ট অফিসে এই মৌজার ৩০ ধারায় আপত্তি গ্রহণ চলছে। আর এস নকশায় গড়মিল থাকায় এসময় একজন ভূমি মালিককে একটি দাগের বিপরীতে অন্তত: ৫/৬ টি আপত্তি (ডিসপুট) দাখিল করতে হচ্ছে। আপত্তি দাখিলের সরকারি ফি ৮০ থেকে ১০০ টাকা হলেও প্রতি আপত্তিতে নেয়া হচ্ছে ৫শ থেকে ৬ শ টাকা। । তাই সমস্যাটি দ্রুত সমাধানের দাবী জানান তারা।এর মৌজার অধিবাসীরা গণ স্বাক্ষরের মাধ্যমে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে।গত বৃহস্পতিবার সকালে এই অভিযোগ করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 15 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 16 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 21 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক