হোম
আইন-বিচার

সুনামগঞ্জ সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন অভিযানে এক সপ্তাহে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধারসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতার এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সুনামগঞ্জ কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি গঠনের জন্য টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে দিনরাত্রী নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে (২৫-০৩-২০২৩ খ্রি. হতে ০১-০৪-২০২৩ খ্রি. পর্যন্ত) সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভূক্ত ৭ জন (ছাতক-২, জগন্নাথপুর-২, দোয়ারাবাজার-২, শান্তিগঞ্জ-১); সিআর ওয়ারেন্টভূক্ত ৩ জন (সদর-১, ছাতক-২); জিআর সাজা ওয়ারেন্টভূক্ত-২ জন (জগন্নাথপুর-১, দোয়ারাবাজার-১); সিআর সাজা ওয়ারেন্টভূক্ত-২ জন (জগন্নাথপুর-১, দোয়ারাবাজার-১); মাদক মামলায়-৪ জন (বিশ্বম্ভরপুর-১, দিরাই-৩); চোরাচালান মামলায়-৫ জন (সুনামগঞ্জ সদর-১, ছাতক-২, দোয়ারাবাজার-২); চুরি মামলায়-৯ জন (জগন্নাথপুর-৩, দোয়ারাবাজার-১, জামালগঞ্জ-১, ধর্মপাশা-৪); প্রতাশ্য জুয়া মামলায়-২৮ জন (সদর-৯,তাহিরপুর-৯, দোয়ারাবাজার-১০); ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায়-৯ জন, ১৫১ ধারায়-৫ জন, পুলিশ আইনের ৩৪ ধারায়-৩ জন ও অন্যান্য মামলায় ৪৭ জনসহ সর্বমোট ১২৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এছাড়া গত এক সপ্তাহে চোরাচালান মামলায় ১৩০০ কেজি ভারতীয় চিনি, ২টি সিএনজি চালিত অটোরিক্সা, ৬০ বোতল ভারতীয় মদ, চুরি মামলায় ২টি গরু, ১টি সিলিং ফ্যান, ২টি বাটন মোবাইল; ডাকাতি মামলায় ১২টি গরু, মোটরসাইকেল ১টি, বাটন মোবাইল ২টি, ছুরি ১টি, কিরিচ ১টি, ক্ষুর ১টি; বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা মামলায় স্টিল বডি নৌকা-১টি, ইঞ্জিন-১টি, ৪২০ ঘনফুট বালু এবং মাদক মামলায় ২৪ (ছব্বিশ) বোতল AC BLACK বিদেশী মদ উদ্ধার কার হয়।
সুনামগঞ্জ জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরণের অপরাধ যেমন-চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতন, সাইবার অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীর সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর সুনামগঞ্জ জেলা পুলিশ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস এবং অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 10 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক