admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নিষিদ্ধ রং ব্যবহার এবং বাসি খাবার,অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণের ইয়াস ইয়াস ট্রি নামে এক রেস্টুরেন্টে ২০ হাজার, টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়।
১ এপ্রিল (শুক্রবার) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার ও বাসি খাবার অস্বাস্থ্যকর ভার সংরক্ষণের অভিযোগ ইয়াস ইয়াস ট্রি নামক রেস্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুর আলম রিজভী। অভিযান কালে বগুড়া জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের জলেশ্বরীতলা এলাকায় ইয়াস ইয়াস ট্রি নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালালে নিষিদ্ধ রং এবং বাসি খাবার অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ওই রেস্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জলেশ্বরীতলায় বিভিন্ন কাপড়ের দোকানসমূহকে ন্যায্য মূল্যে কাপড় বিক্রয়, বিদেশী আমদানিকৃত কাপড়ের যথাযথ ঘোষণা প্রদান, ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে সতর্ক করা হয়। এর পাশাপাশি সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকিং করা হয়।