admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
আবু জাফরি,যশোর কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়ন এর ৩ নং নারায়ণপুর বেতীখোলা গ্রামের বেতীখোলা মাদ্রাসা মোড় এ হেলাল এর দোকান এর পার্শ্ববর্তী রাস্তাটি নিমার্ণ কাজ শেষ হয় গত ২০১৫ ইং সালে। তবে বর্তমানে রাস্তাটি রয়েছে ঝুঁকিতে। স্থানীয় প্রভাবশালী লোক নিজের বাড়ি তৈরির জন্য, ইট-বালু সিমেন্ট -রড সহ বিভিন্ন জিনিস নিজের স্বার্থে ট্রাকে করে রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছে।
এতে করে রাস্তাটির ব্যাপক ক্ষতি হচ্ছে। কয়েক যায়গায় রাস্তার ইট উঠে গেছে। স্থানীয় এ বিষয় স্থানিয়, ইউপি মেম্বার কে জানানো হয়। বেতীখোলা গ্রামের অধিকাংশ লোক এই রাস্তা দিয়ে চলাচল বেশি করে। এলাকাবাসীর দাবি এই রাস্তাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের চরম দূর্ভোগে পড়তে হবে।