হোম
ক্রিকেট

সাকিব আল হাসান এবার ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ

Sakib-al-hasan-mknewsbd

ফাইল ছবি

বিসিবি’র নতুন কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে আগামী ১২ই জানুয়ারি। এবার চুক্তিতে কোন কোন ক্রিকেটার থাকছেন, সেটি এখনো ঠিক না হলেও সাকিব আল হাসান যে থাকছেন না সেটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গতকাল জানান, সাকিব যেহেতু নিষিদ্ধ, কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার বিষয় নেই। আইসিসি’র নিষেধাজ্ঞায় পড়ে এখন ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারে নিষেধাজ্ঞা উঠবে আগামী অক্টোবরে। সাকিবের যখন ফেরার সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে তার খেলা প্রায় অনিশ্চিত। সেটি হলে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফিরতে ফিরতে ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হয়ে যেতে পারে। এ বছরের বেশিরভাগ সময়ই যেহেতু নিষিদ্ধ থাকবেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু চুক্তিতে মাশরাফি বিন মুর্তজা থাকবেন কি থাকবেন না, এটি নিয়ে প্রশ্ন আছে। গত বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। গত সাত মাসে বাংলাদেশ অবশ্য খেলেছেই তিনটি ওয়ানডে।

গত বছরের তুলনায় ২০২০ সালে বাংলাদেশের খুব বেশি ওয়ানডে নেই। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজ, মে মাসে আয়ারল্যান্ড সফর আর বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এখন পর্যন্ত এই ৯টি ওয়ানডের সূচি আছে বাংলাদেশের সামনে। ৯ ওয়ানডেতেই মাশরাফি নেতৃত্ব দেবেন কি না, সেটিও বলার উপায় নেই। বিশ্বকাপ থেকে শোনা যাচ্ছে তার অবসরের গুঞ্জন। বিসিবি সভাপতি নাজমুল হাসান গত আগস্টে তাকে ডেকে অবসরের ব্যাপারে জানতেও চেয়েছিলেন। এ ব্যাপারে মাশরাফি তখন পরিষ্কার কিছু বলেননি। মাশরাফি যেহেতু কিছু বলেননি, তাকে রেখেই কেন্দ্রীয় চুক্তি সংযোজন-বিয়োজন করতে চাইছে বিসিবি। আকরাম খান বলেন, ‘নিষিদ্ধ সাকিবের কেন্দ্রীয় চুক্তিতে থাকার সম্ভাবনা নেই। আর মাশরাফির থাকা না থাকা তার ওপরই নির্ভর করছে।’ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়।

এই চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন-ভাতা স্বাভাবিকভাবেই বেশি। তবে এর বাইরে জাতীয় লীগে (এনসিএল) খেলা পারফর্মার আর পাইপ-লাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের সাথেও চুক্তি থাকে বিসিবির। সব মিলিয়ে গত বছর ৮০ জন ক্রিকেটার বিসিবি’র চুক্তির আওতায় ছিলেন। এবার সেই সংখ্যা বাড়তে পারে। তবে চুক্তিতে থাকা চূড়ান্ত ক্রিকেটারদের নাম জানা যাবে কয়েকদিনের মধ্যে। ২০১৯’র কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এ ক্যাটাগরির তিন ক্রিকেটার ছিলেন ইমরুল, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। বি ক্যাটাগরিতে চার ক্রিকেটার মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর বাইরে রুকি ক্যাটাগরিতে রাখা হয়েছিল ৫ ক্রিকেটারকে- আবু হায়দার, আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক