হোম
আইন-বিচার

কেরানীগঞ্জ অপপ্রচারের বিরুদ্ধে সেলিমের হুঁশিয়ারি সংকেত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল,বিশেষ প্রতিনিধিঃ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মঞ্চে এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেন যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। উক্ত ভাইরাল ভিডিও’তে শাহীন আহামেদ বলেছেন, বর্তমান সংসদ সদস্য এ্যাড. কামরুল ইসলাম কেরানীগঞ্জ বাসীর কথা বলেনা, এবং বলেননি কোনো সংসদ অধিবেশনে। কেরানীগঞ্জের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিজের এলাকার সন্তান শাহিন আহম্মেদ কে বেছে নিবেন বলেও দাবি করেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, শাহীন আহম্মেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। ঢাকা-০২ আসন তো শুধু মাত্র কেরানীগঞ্জ মডেল থানা নিয়ে গঠিত নয়। এই আসন টি সাভার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ নিয়ে গঠিত। আর শাহিন আহম্মেদ তো কেরানীগঞ্জের সন্তান না! তিনি তো নোয়াখালীর সন্তান! তিনি নোয়াখালীর সন্তান বলেই তো তার বীরমুক্তিযোদ্ধা বাবার লাশ নোয়াখালীতে দাফন করেছেন। আর তিনি কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি, মডেল থানা আওয়ামী লীগের তো কেহই নন। শাহীন সাহেব আমাদের ঢাকা-০২ আসনের এমপি সাহেব কে টাকার প্রতি লোভের কথা বলেছেন। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম।
শাহীন সাহেব নিজে একজন লুটেরা, ভূমিদস্যু ও কালো টাকার মালিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ও জায়গা দখলসহ কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন মৌজার জমি রেজিস্ট্রি তে বাধাপ্রদান এবং তার সন্ত্রাসী আচরণের কারণে সর্বসাধারণ সবসময় আতঙ্কে থাকেন বলে জানান। শাহীন আহামেদ’কে উদ্দেশ্য করে বলেন, বুঝতে হবে কার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। এ্যাড. কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার বিশেষ কৌশলী এবং যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যার ভূমিকা অন্যতম। এ্যাড. কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। এক-এগারো এর পরিক্ষীত সৈনিক, যিনি এই ঢাকা-০২ আসনের ঐক্যের প্রতীক। শাহীন সাহেব যে মুহুর্তে আমাদের রাজপথে জামাত বিএনপিকে মোকাবেলার জন্য ঐক্য প্রয়োজন, সে মুহুর্তে এধরনের বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে বিভাজন কোন অবস্থাতেই কাম্য নয়।
কাদের সাথে আতাত করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল দুর্বল করে চলেছেন শাহীন সাহেব। শাহীন আহামেদ এর কাছে কেউ আওয়ামী লীগকে ইজারা দেয় নাই, বলেও হুংকার তুলেন তিনি। সুতরাং শাহীন আহামেদ’কে সাবধান হবার আহবান জানান তিনি। রাজনীতির শিষ্টাচার বজায় রাখতে শাহিন সাহেব কোন অপশক্তির প্রতিনিধি হয়ে কাজ করেন? এটা আপনার পরিষ্কার করতে হবে। তা না হলে কেরানীগঞ্জ বাসী তথা আওয়ামী লীগ পরিবারে তার বিচার চাইবে বলে হুঁশিয়ারি সংকেত প্রদান করেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 5 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 18 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 19 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 24 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক