হোম
নির্বাচিত কলাম

মির্জা ফখরুল বলেছেন সরকারের দুর্নীতির কারণে অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মার্চ, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকার জনগণের চরম দুর্ভোগে, দুর্দিনে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে হতাশা ও অন্ধকারে ধাবিত করছে। দুর্নীতি, লুটপাটের দায় জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্ত, ভ্রান্তনীতি, ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে জনগণের অর্থনৈতিক অবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। এর মধ্যে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ‘ব্যাড ইম্প্যাক্ট’ খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারাদেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী ও অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত প্রত্যাখান করেছে জনগণ। তিনি বলেন, ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর গত জানুয়ারি মাসে ১৯ দিনের ব্যবধানে ২ বার এবং সর্বশেষ আজ আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। অবৈধ লুটেরা আওয়ামী সরকার আবারও শতকরা ৫ ভাগ বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরেয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার জনগণের ভালমন্দ বিচার করতে চায় না।
মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের ব্যাপক পরাজয় হবে, সেজন্য তারা জনগণের উপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুৎসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করছে।

সরকারের উন্নয়ন বুলির আড়ালে লুটপাটের মহোৎসবের কাহিনী এখন মানুষের মুখে মুখে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটেরই বহি:প্রকাশ। এই মূল্যবৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কলকারখানা ও কৃষিতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। প্রতিটি পণ্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির মধ্যে এসব পণ্যের দাম আরো বাড়বে, জনগণের জীবন যাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি। জনগণ মরে যাক, তাতে সরকারের কিছুই আসে যায় না। গণবিরোধী সরকারের অংকটি খুবই সোজা। তারা চুরি করে ক্ষতির টাকা জনগণের পকেট কেটে তা পূরণ করছে। দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের উপর জুলুম চালানো হচ্ছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অবৈধ আওয়ামী সরকার। বিনা ভোটের সরকার জবাবদিহিতার তোয়াক্কা করে না বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।
ফখরুল বলেন, দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার তা পরোয়া করে না। দুর্নীতি ও লুটপাটের ওপর নির্ভর করার জন্য জনগণের কষ্টের কথা বিবেচনায় না নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশের মানুষ যখন ক্ষুব্ধ তখন আবারও নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে।বিবৃতিতে আরও বলা হয়, আমি বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলসমূহ বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনকে আরও বেগবান করে দাবি আদায় করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 10 minutes আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 16 minutes আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 24 minutes আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 31 minutes আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 5 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক